Advertisement
কফিডেট টু ছাঁদনাতলা, বিয়ের আগে এই ৫ জিনিস পরখ করতে ভোলেন না তরুণীরা
দিনে দিনে বদলাচ্ছে সম্পর্কের ধারা!
এখন আর হাতে হাত রেখে গঙ্গার পাড়ে বসে কিংবা শুধুমাত্র কফিশপে বসে প্রিয়জনের সঙ্গে সময় কাটায় না। ডেটিংয়ের ধারা বদলে গিয়েছে। তার হাজারও পোশাকি নাম। তেমনই আবার মনের মানুষকে আজীবনের সঙ্গী হিসাবে বেছে নেওয়ার ক্ষেত্রে নানা ভাবনাচিন্তা করে। যাতে ভবিষ্যতে জীবনে চলার পথে কোনও অঙ্ক ভুল না হয়ে যায়।
আগে একজন মানুষ কেমন, তা দেখেই মন বিনিময় হত। সম্পর্ক ছাঁদনাতলায় পৌঁছত। এখন শুধু তার স্বভাব নয়। ওই মানুষটি কেমন করে মানসিক চাপ সামাল দেন, কীভাবে কাজের ব্যস্ততা সামলে সঙ্গিনীকে সময় দেন, ছোটখাট বাকবিতণ্ডায় কেমন আচরণ করেন, উলটোদিকের মানুষটিকে নিজের মতো করে বাঁচার সুযোগ দেন কিনা - তা খতিয়ে দেখেন তরুণীরা। পরীক্ষায় পাশ করলে তাঁর মনে পাকাপাকিভাবে বসবাসের সুযোগ পান তরুণ।
কাউকে দেখে মনে হতে পারে এই মানুষটির সঙ্গে আপনি সারাজীবন থাকতে পারবেন। আদতে কী তা সম্ভব? তাই পাকাপাকিভাবে সম্পর্কের জড়ানোর আগে বহু তরুণী পরখ করে নিতে চান। সে কারণে ডেটিংয়ের গিয়ে দেখে নেন ওই মানুষটি আপনার মনের যত্ন নিতে পারেন কিনা। তবে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
ডেটিংয়ে আপনি প্রাণোচ্ছল হতে পারেন। মজার মেসেজ করতে পারেন। যখন আপনার মনমতো সব কিছু হচ্ছে, তখন দিব্যি সুন্দর মানুষ। অথচ যখনই সমস্যা দেখা দেয়। সঙ্গিনীর সঙ্গে মতবিরোধ হয়, তখন মেজাজ বিগড়ে যায়। আপনি চিৎকার করতে থাকেন। যেন একেবারে অন্য মানুষ। এমন পুরুষকে জীবনসঙ্গী হিসাবে চান না তরুণীরা। কারণ, দু'পক্ষের সমঝোতা না থাকলে যে কোনও সম্পর্কের আয়ু বেশিদিন হতে পারে না।
বর্তমান তরুণ-তরুণীরা শুধু মানুষ কেমন বিচার করেন না। যাঁর সঙ্গে সারাজীবন থাকার পরিকল্পনা করছেন, তাঁর আয় থেকে জীবনশৈলী সবকিছু মানানসই কিনা, তা খতিয়ে দেখেন। শুধু তাই নয়, আজকের তরুণীরা পরখ করে নেন মনের মানুষ কেরিয়ার নিয়ে ভাবনাচিন্তা করেন নাকি উদাসীন। মনের মতো সাড়া পাওয়া গেলে তারপরই পাকাপাকিভাবে কোনও সম্পর্কে বাঁধা পড়েন।
আজকের তরুণী প্রাণ খুলে বাঁচতে জানেন। তাঁদের কাছে জীবন মানে গুমরে বেঁচে থাকা নয়। আর নিজের মতো বাঁচতে গেলে প্রয়োজন কিছুটা সময় একা থাকার মতো আত্মবিশ্বাস, স্বাধীনতা। তাঁর মনের মানুষ সেই সুযোগ দিচ্ছেন কিনা, তা সম্পর্কে জড়ানোর আগে ভালোভাবে দেখে নিন তরুণীরা। নইলে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
আজকের ব্যস্ত জীবনে মানসিক উদ্বেগের কোনও সীমা নেই। অফিসের ডেডলাইন, মূল্যবৃদ্ধি - সব কিছুতেই যেন বাড়ছে চিন্তা। তাই এমন মানুষের সঙ্গে ঘর বাঁধতে চান আজকের তরুণীরা যিনি মানসিক শান্তি বিঘ্নিত করবেন না। পাকাপাকি সম্পর্কে জড়ানোর আগে ওই মানুষটি মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটান কিনা, তা আগেভাগে যাচাই করে নিতে ভোলেন না আজকের তরুণীরা। সব পরীক্ষায় উত্তীর্ণ হলে ঘর বাঁধেন দু'জনে।
Published By: Sayani SenPosted: 07:32 PM Aug 16, 2026Updated: 07:32 PM Aug 16, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
