Advertisement
ঋতাভরীর ভেজা শরীরে মুক্তোর মালা, বৈশাখের দাবদাহে উষ্ণ ঝড়
নায়িকার রূপে মন্ত্রমুগ্ধ অনুরাগীরা।
বৈশাখের এই দাবদাহে সোশাল মিডিয়ায় উষ্ণতার ঝড় তুললেন ঋতাভরী চক্রবর্তী। ভেজা শরীর মুক্তোর মালা দিয়ে সাজিয়েছেন অভিনেত্রী।
পান্নার মতো সবুজ জল। থাই স্লিট ব্ল্যাক ড্রেসে তার মাঝে দাঁড়িয়েই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ঋতাভরী। তাঁর রূপে মন্ত্রমুগ্ধ অনুরাগীরা।
X ক্লাব সাঁলোর জন্য স্পেশাল এই ফটোশুট করেছিলেন ঋতাভরী। মুক্তোর এই মালায় তাঁকে সাজিয়ে তুলেছেন বাবুসোনা সাহা। ছবি তুলেছেন শিলাদিত্য দত্ত।
মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন ঋতাভরী। তার পর শুরু হয় টেলিভিশনের যাত্রা। আজও বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে 'ওগো বধূ সুন্দরী' তিনি।
দেবজিৎ ঘোষের 'তবুও বসন্ত'র মাধ্যমে ঋতাভরীর সিনেমার সফর শুরু হয়। তার পরের ছবিই সৃজিত মুখোপাধ্যায়ের 'চতুষ্কোণ'। তার পর আর অভিনেত্রীকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
Published By: Suparna MajumderPosted: 03:46 PM May 01, 2024Updated: 03:46 PM May 01, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
