Advertisement
সুহানা, জুহি, অনন্যাদের সঙ্গে KKR জয়ের সাক্ষী ঋতুপর্ণা, কার কার সঙ্গে হলেন ফ্রেমবন্দি?
নাইটদের জয়ে উচ্ছ্বসিত টলি ক্যুইন।
বৃষ্টিস্নাত ইডেনে প্লে অফ নিশ্চিত করল কেকেআর। চলতি মরশুমের প্রথম দল হিসাবে পৌঁছাল শেষ চারে। নাইটদের এই জয়ের সাক্ষী থাকলেন ঋতুপর্ণা।
বৃষ্টি ভেজা ইডেনে কেকেআরের জয় বেশ উপভোগ করেছেন অভিনেত্রী। ম্যাচের ফাঁকেই আবার ছবি তুলেছেন শাহরুখকন্যা সুহানা ও চাঙ্কিকন্যা অনন্যা পাণ্ডের সঙ্গে।
এক সময় বাংলা ছবিতে অভিনয় করেছেন জুহি চাওলা। ঋতুপর্ণার সঙ্গে বেশ ভালোই বন্ধুত্ব তাঁর। হাসিমুখে ক্যামেরার সামনে ধরা দিলেন দুই নায়িকা।
শাহরুখ, জুহির পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স টিমের অন্যতম মালিক জুহির স্বামী তথা দেশের খ্যাতনামা ব্যবসায়ী জয় মেহতা। তাঁর সঙ্গেও টলি ক্যুইনের ছবি দেখা যায়। সঙ্গে ছিল জুহি-জয়ের ছেলে অর্জুন।
আরও এক তারকা সন্তান ঋতুপর্ণার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন। তিনি সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া। খুব শিগগিরিই নাকি শানায়ার সিনেমা জগতে হাতেখড়ি হতে চলেছে। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 09:12 AM May 12, 2024Updated: 05:02 PM May 12, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
