Advertisement
অনন্ত-রাধিকার সঙ্গীতে তারকার মেলা, দেখে নিন কে কেমন সাজলেন
বলিউডি তারকা আর জাস্টিন বিবারের ছন্দে একেবারে জমে গেল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত। তবে শুধুই তারকারা নয়, বরং বলিউডি গানের তালে নেচে উঠল গোটা আম্বানি পরিবার।শাহরুখ ও দীপিকা পাড়ুকোন অভিনীত ওম শান্তি ওম ছবির টাইটেল ট্র্যাকে নাচতে দেখা গেল মুকেশ আম্বানি, নীতা আম্বানি, আকাশ আম্বানি, শ্লোকা মেহেতা, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টকে। সঙ্গে ছিলেন মুকেশকন্যা ইশা আম্বানি ও জামাই আনন্দ পিরামল।
মঞ্চ কাঁপালেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির সুপারহিট গান ঠুমকা গানে নাচলেন দম্পতি। স্টেজে দেখা মিলল সলমন খান, রণবীর সিং, মাধুরী দীক্ষিত, ভিকি কৌশলদেরও।
নজর কাড়লেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। আগামী ১২ জুলাই মুম্বইতে আম্বানিপুত্রের বিয়ের আসর বসবে। হিন্দু বৈদিক মতে গাঁটছড়া বাঁধবেন অনন্ত (Anant Ambani)-রাধিকা (Radhika Merchant)।
Published By: Akash MisraPosted: 10:41 AM Jul 06, 2024Updated: 10:45 AM Jul 06, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
