Advertisement
ফরচুনার গাড়ির থেকেও বহুমূল্য সলমনের 'ক্রোকোডাইল জ্যাকেট', এই দামে ২টো ফ্ল্যাট হয়ে যাবে!
দাম জানলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য!
সাধারণত সাদামাটা পোশাকেই দেখা যায় সলমন খানকে। মাসখানেক আগে এক অনুষ্ঠানে ছেঁড়া জুতো পরে এসে সকলকে হতবাক করে দিয়েছিলেন ভাইজান। তবে এবার যে পোশাকে ধরা দিলেন, তার দাম জানলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য!
জ্যাকেট, ঘড়ি থেকে টিশার্টের বিষয়ে সলমন যে বরাবর শৌখিন, সেকথা ঘনিষ্ঠদের সকলেরই জানা। যখন যে সিনেমার প্রচার করেছেন, জ্যাকেটের গ্ল্যামারে চোখ ধাঁধিয়ে দিয়েছেন ভাইজান।
এমনকী তাঁর সংগ্রহে জ্যাকেটের সম্ভার দেখলেও অবাক হতে হয়! ভাইজান পোশাক 'রিপিট' করেন ঠিকই, কিন্তু জ্যাকেটের ক্ষেত্রে এই নিয়ম একেবারে নৈব নৈব চ!
Published By: Sandipta BhanjaPosted: 09:49 PM Feb 03, 2026Updated: 09:49 PM Feb 03, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
