Advertisement
'ব্যাড গার্ল' রিহানার রূপের ঝলকানিতে পুরুষ মনে লাগবে আগুন
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিংয়ের অন্যতম আকর্ষণ ছিলেন এই পপস্টার।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিংয়ের অন্যতম আকর্ষণ ছিলেন রিহানা। তাঁর সঙ্গে আবার 'দেশি ঠুমকা'ও লাগিয়েছেন জাহ্নবী কাপুর। এই রিহানা কিন্তু সোশাল মিডিয়ায় বেশ 'ব্যাড গার্ল'।
শরীর নিয়ে কখনই ছুঁৎমার্গ ছিল না ৩৬ বছরের পপস্টারের। বরং লাস্যময়ী মেজাজে ক্যামেরার সামনে ধরা দিতেই পছন্দ করেন তিনি।
এই রিহানারই ছোটবেলা ছিল অশান্তির। পপতারকার বাবা নাকি তাঁর মাকে মারধর করতেন। আর এই ঘটনার প্রভাব রিহানার উপর ভীষণভাবে পড়েছিল।
রিহানার যখন ১৪ বছর বয়স তখন তাঁর বাবা ও মায়ের বিচ্ছেদ হয়। এর পর থেকেই গায়িকার জীবন ছন্দে ফিরতে শুরু করে।
মাত্র ১৬ বছর বয়সে রিহানা তাঁর প্রথম গানের চুক্তিপত্র সই করেন। এর নেপথ্যে আমেরিকান র্যাপার Jay-Z-র বড় ভূমিকা রয়েছে। বলতে গেলে তিনিই রিহানাকে আবিষ্কার করেন।
Published By: Suparna MajumderPosted: 05:39 PM Mar 05, 2024Updated: 05:39 PM Mar 05, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
