Advertisement
'হীরামাণ্ডি'র মিষ্টি 'সাইমা' সোশাল মিডিয়ায় বেশ দুষ্টু, দেখেছেন নায়িকার এই রূপ?
রিয়ালিটি শো থেকেই অভিনেত্রীর উত্থান।
'হীরামাণ্ডি' যাঁরা দেখেছেন, তাঁদের পছন্দের তালিকায় শান্ত, মিষ্টি 'সাইমা' রয়েছে। মল্লিকাজানের ছোট মেয়ে আলমজেবের পরিচারিকা সাইমা। এই চরিত্রেই নজর কেড়েছেন শ্রুতি শর্মা।
সঞ্জয় লীলা বনশালির ওয়েব সিরিজে মিষ্টি মেয়ে হলেও সোশাল মিডিয়ায় বেশ দুষ্টু শ্রুতি। ক্যামেরার সামনে ধরা পড়েছে তাঁর এই দুষ্টুমি ভরা মেজাজ।
রিয়ালিটি শো 'ইন্ডিয়া'জ নেক্সট সুপারস্টারস' থেকে উত্থান শ্রুতির। এর পর অভিনেত্রী ছোটপর্দার মাধ্যমে দর্শকদের নজর কাড়েন। শ্রুতির প্রথম সিরিয়াল ছিল 'গটবন্ধন'।
'গটবন্ধন'-এর পর 'নজর ২', 'ইয়ে জাদু হ্যায় জিন কা', 'নমক ইশক কা' সিরিয়ালে দেখা গিয়েছে শ্রুতিকে। সিনেমায় অভিনেত্রীর সফর শুরু হয় তেলুগু ছবি 'এজেন্ট সাই শ্রীনিবাস আথরেয়া'র মাধ্যমে।
Published By: Suparna MajumderPosted: 06:28 PM May 06, 2024Updated: 08:47 PM May 06, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
