Advertisement
'সেদিন দুজনে'! একান্তে শাহরুখ-দীপিকা, গোটা 'জওয়ান' গ্যাং নিয়ে সাফল্যের উদযাপন বাদশার
কেমন হল জওয়ান-এর সাকসেস পার্টি? দেখুন ছবি।
গগনচুম্বী সাফল্যের জন্য শুক্রবার মুম্বইয়ের যশ রাজ স্টুডিওতে আয়োজিত পার্টিতে নতুন লুকে বাজিমাত করলেন কিং খান। বাদশার হেয়ারস্টাইল, পোশাকের উর্ধ্বে গিয়েও নজর কাড়ল তাঁর ‘ক্যারিশ্মেটিক নেচার’।
মঞ্চে যখন শাহরুখের হাতে মাইক, তখন দর্শকাসনে বসে থাকা সকলে মন্ত্রমুগ্ধের মতো ‘হা’ করে তাকিয়ে রয়েছেন শাহরুখের দিকে। পরনে সাদা শিফন শাড়িতে গ্ল্যামারাস দীপিকা পাড়ুকোনও নজর কাড়লেন।
এদিনের অনুষ্ঠানে হাজির ‘জওয়ান’-এর গোটা টিম। ‘সাফল্যের ওয়াইনে’ চুমুক দিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতলেন সকলে। তবে আসেননি নয়নতারা।
মঞ্চে যখন শাহরুখ অ্যাটলির সন্তানের কথা বলছেন, তখন পরিচালেকর মুখে আর হাসি যেন ধরছে না! কিং খান বললেন, "৪ বছর ধরে 'জওয়ান'-এর দক্ষিণী কলাকুশলীরা মুম্বইতে ছিলেন শুটের জন্য।"
'জওয়ান'-এর সাকসেস পার্টিতে ‘লাকিচার্ম’ দীপিকার সঙ্গে একান্ত মুহূর্ত কাটাতে দেখা গেল কিং খানকে। সাফল্যের উদযাপন দেখে দুই তারকাই মশগুল নিজেদের আড্ডায়।
Published By: Sandipta BhanjaPosted: 08:39 PM Sep 15, 2023Updated: 08:39 PM Sep 15, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
