Advertisement
আম্বানিদের রাজকীয় আয়োজনে চমক শাহরুখ-সলমনের, রণবীর-প্রিয়াঙ্কারা কী করলেন?
মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররাও কাড়লেন নজর।
বলিউডের কিং খান তিনিই। তাই তো পোশাকেও আভিজাত্য। পেস্তা রঙের গলাবন্ধ শেরওয়ানি পরে হাজির শাহরুখ। পাশে গৌরী খান।
অনন্ত-রাধিকার বিয়েতে দাদা আরিয়ানের খানের সঙ্গে এসেছিলেন সুহানা খান। পুরনো শাড়িই দেখা গেল শাহরুখকন্যার পরনে।
কালচে নীল রঙের উপর ভরসা রেখেছেন 'ভাইজান' সলমন খান। অনন্ত-রাধিকার বিয়ে প্রত্যেক অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। বিয়েতে পোজ দিলেন বোন অর্পিতার সঙ্গে।
দুই বোন মীরা-পরিণীতির বিয়েতে না এলেও আম্বানির বিয়েতে হাজিরা নিক-প্রিয়াঙ্কার। বরযাত্রী হয়ে নেচেওছেন তারকা দম্পতি।
গোলাপি রঙের জর্জেট বেনারসী পরে স্বামীর রণবীর কাপুরের সঙ্গে বিয়েবাড়িতে আসেন আলিয়া ভাট। রণবীরের পরনে ছিল আইভরি কালারের শেরওয়ানি।
লাল টুকটুকে শাড়ি পরে অনন্ত-রাধিকার বিয়েতে আসেন ক্যাটরিনা কাইফ। তাঁর পাশে মানানসই ভিকি কৌশল। হাসিমুখে দুজনে পোজ দিলেন ক্যামেরার সামনে।
অন্তঃসত্ত্বা অবস্থাতেই বিয়েবাড়িতে দীপিকা পাড়ুকোন। চুটিয়ে নেচেছেন রণবীর সিং। ওদিকে স্ত্রী কিয়ারার সঙ্গে অনন্ত-রাধিকার বিয়ের সাক্ষী হতে হাজির সিদ্ধার্থ মালহোত্রা।
জ্যাকি শ্রফ যেখানেই যান পরিবেশ রক্ষার বার্তা হিসেবে চারাগাছ নিয়ে যান। নীল স্যুটে হাজির অনিল কাপুর। দিশা পাটানির পরনে হরিদ্রাভ শাড়ি।
Published By: Suparna MajumderPosted: 09:28 PM Jul 12, 2024Updated: 09:28 PM Jul 12, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
