Advertisement
আগুনের শিখায় উজ্জ্বল শরীরের ভাঁজ, চুঁইয়ে পড়া ঘামে উষ্ণতা ছড়ালেন শর্বরী
ভিকি কৌশলের ভাই সানির সঙ্গে অভিনেত্রীর প্রেমের জল্পনা তুঙ্গে।
বাবা বিল্ডার, মা আর্কিটেক্ট। এদিকে মেয়ে বলিউডের বোল্ড অভিনেত্রী। সিনেমা হিট হোক না হোক সোশাল মিডিয়ায় কাঁপাচ্ছেন শর্বরী ওয়াঘ।
অভিনেত্রী হিসেবে বলিউড যাত্রা শুরু করার আগে 'বাজিরাও মস্তানি', 'সনু কে টিটু কি সুইটি' সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শর্বরী।
যশরাজ ফিল্মসের ব্যানারেই নায়িকা হিসেবে সফর শুরু করেন মহারাষ্ট্রের এই কন্যা। 'বান্টি অউর বাবলি ২' সিনেমায় রানি-সইফের সঙ্গে পাল্লা দিয়ে করেন অভিনয়।
প্রথম ছবির সৌজন্যেই ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন শর্বরী। সেরা নবাগতা অভিনেত্রী হয়েছিলেন তিনি। তবে এর পর আর সেভাবে তাঁকে কোনও সিনেমায় দেখা যায়নি।
Published By: Suparna MajumderPosted: 04:51 PM May 30, 2024Updated: 04:51 PM May 30, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
