Advertisement
গায়ে হলুদে শোভন-সোহিনীর রোম্যান্স, হাজির উষসী-অঙ্কিতারা, দেখুন হুল্লোড়ের ছবি
বিয়ে, ঘরোয়া বউভাত শেষে এক্সক্লুসিভ ছবি সংবাদ প্রতিদিন-এ।
পরিবার-বন্ধুদের সাক্ষী রেখে সোমবার বিয়ে করলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায় (Sohini-Shovan Wedding)।
বাওয়ালি ফার্মহাউসে সেজে ওঠে বিয়ের আসর। সেখানেই গায়ে হলুদ হয় দুই তারকার। বিয়ে, ঘরোয়া বউভাতের পর গায়ে হলুদের এক্সক্লুসিভ ছবি সংবাদ প্রতিদিন-এর পাতায়।
গায়ে হলুদে সোহিনীর পরনে লাল পার সাদা শাড়ি। হাতে শাঁখা-পলা। আর রং মিলান্তি লাল পাঞ্জাবিতে সাজেন শোভন। দুজনের গলাতেই গাঁদা ফুলের মালা।
হাজির ছিলেন টলিপাড়ার কাছের দুই বন্ধু উষসী চক্রবর্তী ও অঙ্কিতা চক্রবর্তীরা। হই-হুল্লোড় করেই গায়ে হলুদ সারেন শোভন-সোহিনী।
সইসাবুদ করে বিয়ে তারকা যুগলের। সোহিনীর সিঁথিতে সিঁদুর পরিয়েই চুমু শোভনের। তার পর বিয়ের গানেই নেচে উঠলেন গায়ক-নায়িকা।
এদিন সকাল সকালই সারা হয় সোহিনী-শোভনের গায়ে হলুদের পর্ব। তার পরই বেনারসি পরে কনের সাজে সেজে ওঠেন সোহিনী।
শোভনের পরনে ছিল ম্যাচিং ধুতি ও পাঞ্জাবি। সই করার পর সোহিনী বলেন, “শোভনকে স্বামী হিসেবে গ্রহণ করলাম।” তাতেই তুমুল হইচই। শোভনের গলায় বরমালা পরিয়ে দেন টলিউডের ‘সত্যবতী’।
Published By: Sandipta BhanjaPosted: 03:03 PM Jul 19, 2024Updated: 03:07 PM Jul 19, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
