Advertisement
বলিউড ব্যস্ত রাম আরাধনায়, ছেলেকে নিয়ে মহাকালেশ্বরে পুজো সুনীল শেট্টির
ধুতি-শাল জড়িয়ে ভষ্ম আরতি বলিউড অভিনেতার। দেখুন অ্যালবাম।
শুক্রবার সকালে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন সুনীল শেট্টি। সুনীলের পরনে ধুতি, সাদা শাল। কপালে কাটা তিলক। ভক্তিভরে মহাকালেশ্বরের আরাধনায় মগ্ন বলিউড অভিনেতা।
সঙ্গে ছিলেন ছেলে অহন শেট্টিও। বাবার মতোই তাঁরও পরনে সাদা শাল। বাবা-ছেলের কপালে তিলক কেটে দিলেন পুরোহিতরা।
সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রী রাকেশ সিংও উপস্থিত ছিলেন উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে সুনীল ও অহন শেট্টির সঙ্গে।
ভষ্ম আরতিতেও অংশগ্রহণ করতে দেখা গেল বলিউড অভিনেতাকে। বাবা মহাকালেশ্বরের কাছ থেকে আশীর্বাদ নিলেন তাঁরা।
Published By: Sandipta BhanjaPosted: 07:50 PM Jan 19, 2024Updated: 07:50 PM Jan 19, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
