Advertisement
মহাশূন্যে পাড়ি ভারতের প্রথম বেসরকারি রকেটের, দেখে নিন উৎক্ষেপণের ছবি
শ্রীহরিকোটা থেকে মহাকাশে যাত্রা করল বিক্রম-এস।
স্কাইরুট এরোস্পেস নামে হায়দরাবাদের একটি সংস্থা প্রথমবার বেসরকারি উদ্যোগে রকেট বানিয়েছে। ২০২০ সাল থেকে মহাকাশ সংক্রান্ত কাজে বেসরকারি সংস্থাকে ছাড়পত্র দেয় ভারত সরকার।
ইসরোর সহায়তাতেই তৈরি হয়েছে এই রকেট। বেসরকারি উদ্যোগে রকেট বানানোর এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে 'প্রারম্ভ'।
বিখ্যাত বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের নামে এই রকেটের নামকরণ করা হয়েছে। পরীক্ষামূলক ভাবেই এই রকেট উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে প্রস্তুতকারী সংস্থা।
সফল উৎক্ষপণের পাঁচ মিনিটের মধ্যেই পৃথিবীর কক্ষপথ ছেড়ে বেরিয়ে গিয়েছে বিক্রম রকেটটি। ভারতের মন্ত্রী, সাংসদদের অনেকেই এই মিশনের পরে শুভেচ্ছা জানিয়েছেন।
Published By: Anwesha AdhikaryPosted: 02:53 PM Nov 18, 2022Updated: 02:53 PM Nov 18, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
