Advertisement
নৌকাবিহার থেকে বিচ ভলিবল- এশিয়া কাপের মাঝে অন্য খেলায় মেতে টিম ইন্ডিয়া, রইল অ্যালবাম
টানা দু'ম্যাচ জিতে আত্মবিশ্বাসী রোহিত ব্রিগেড।
টানা দু'ম্যাচ জিতে এশিয়া কাপের সুপার ফোরে চলে গিয়েছে ভারত। শুক্রবারের ম্যাচে পাকিস্তান জিতে গেলে আগামী রবিবার ফের ভারত-পাক মহারণ হবে এশিয়া কাপে।
চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মাঠে নামার আগে ছুটি কাটালেন রোহিত-বিরাটরা। দুবাইয়ের সমুদ্রে নৌকাবিহার করলেন বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার।
ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের পরামর্শেই সকলে ছুটি কাটাতে গিয়েছেন। টিমের একতা বাড়াতে খুব সাহায্য করে এই ধরনের খেলা, মত ক্রিকেটারদের।
বেশ কিছুদিন ধরেই রান না পেয়ে বেশ চাপে রয়েছেন দলের সহঅধিনায়ক কে এল রাহুল। তবে এদিন ফুরফুরে মেজাজেই দেখা গেল তাঁকে।
হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ জেতানো হাফ সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। বেশ খোশমেজাজেই বিচ ভলিবল খেললেন কিং কোহলি।
গোটা দলকে দুই ভাগে ভাগ করে বিচ ভলিবল খেলায় মেতে উঠলেন ক্রিকেটাররা। একে অপরকে এক ইঞ্চি জমিও ছাড়লেন না অর্শদীপ-চাহালরা।
Published By: Anwesha AdhikaryPosted: 04:04 PM Sep 02, 2022Updated: 04:30 PM Sep 02, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
