Advertisement
শরীরে 'নাগিন'-এর শিহরণ, গ্ল্যামারের হাতছানিতে ইঞ্জিনিয়ারিং ছেড়েছেন এই নায়িকা!
'বিগ বস' জিতেছেন এই সুন্দরী। আবার সেখানেই জনপ্রিয় অভিনেতার প্রেমে পড়েছেন।
জন্ম সৌদি আরবে হলেও মারাঠি পরিবারের মেয়ে তেজস্বী প্রকাশ। হিন্দি সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রী সোশাল মিডিয়ায় বেশ বিন্দাস।
মুম্বই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা তেজস্বীর। সেখান থেকেই ইলেকট্রনিক্স ও টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জন করেন।
কিন্তু গ্ল্যামারের দুনিয়ার প্রতি তাঁর ঝোঁক ছিল বেশি। ২০১২ সালে '2612' সিরিয়ালের মাধ্যমে তেজস্বীর অভিনয় সফর শুরু হয়। এর পর 'সংস্কার - ধরোহর আপনো কি' সিরিয়ালে দেখা যায় তাঁকে।
এর পর আর তেজস্বীকে পিছনে ফিরে তাকাতে হয়নি। 'স্বরাগিনী', 'পেহরেদার পিয়া কি', 'নাগিন ৬', 'কর্ণ সঙ্গিনী'র মতো সিরিয়ালের মাধ্যমে খ্যাতির শিখরে পৌঁছে যান তিনি।
Published By: Suparna MajumderPosted: 06:40 PM Mar 02, 2024Updated: 06:40 PM Mar 02, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
