Advertisement
ভোট প্রচারে বেরিয়ে মাটির দাওয়ায় বসে মধ্যাহ্নভোজ রচনার, মেনুতে কী ছিল?
মন্দিরে পুজো দিয়ে রোড শো-ও করেন রচনা।
হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। টিকিট পাওয়ার পর থেকে প্রচারে ব্যস্ত তৃণমূলের তারকা প্রার্থী। কখনও রোড শো, তো কখনও পায়ে হেঁটে প্রচার করছেন তিনি।
সিদ্ধেশ্বরী কালীমন্দিরে পুজো দেন। বেড়াবেড়ি হরিসভায় পুজো দেন তিনি। ভিড় জমানো সাধারণ ভোটারদের উদ্দেশে বাতাসা হরিলুট দেন।
স্থানীয় এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন রচনা। মেনুতে ছিল ভাত, ডাল, বড়ি ভাজা, সজনে ডাঁটার তরকারি। শেষ পাতে ছিল টক দই। তিনি বলেন, "কখনও মাটির দাওয়ায় বসে খাইনি। মাটির দাওয়ায় বসে খাওয়ার অনুভূতি অসাধারণ।"
সিঙ্গুরের টক দই খেয়ে মুগ্ধ তৃণমূলের তারকা প্রার্থী। তিনি বলেন, "সিঙ্গুরের টক দই অসাধারণ। কলকাতায় এমন টক দই পাওয়া যায় না। যতবার আসব এখানকার টক দই নিয়ে যাব।"
শুধু রচনাই নন। ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রচারের ঝাঁজ। শনিবার কান্দিতে প্রথম কর্মিসভা সারলেন ইউসুফ পাঠান।
Published By: Sayani SenPosted: 05:52 PM Mar 23, 2024Updated: 09:49 PM Mar 23, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
