Advertisement
সরস্বতী বন্দনায় মেতে উঠল টলিপাড়া, দেখে নিন কোন সেলিব্রিটি কেমন সাজলেন
যেন ছোটবেলায় ফিরে গেলেন টলিউডের সেলিব্রিটিরা।
প্রতিবারের মতো এবারও বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন অভিনেত্রী দিতিপ্রিয়া। নিজের বাড়িতেই পরিবারের লোকজনদের সঙ্গে চুটিয়ে আনন্দ করলেন তিনি। হলুদ শাড়িতে একেবারে অন্য়রূপে দেখা গেল অভিনেত্রীকে।
এবারের সরস্বতী পুজোয় হাতে খড়ি হল রাজ ও শুভশ্রী পুত্র যুবানের। রাজের অফিসে পাঞ্জাবি পরে অঞ্জলি দিতেও দেখা গেল ছোট্ট যুবানকে। সকাল থেকেই চুটিয়ে আনন্দ করল রাজপুত্র।
সরস্বতী পুজোয় মেতে উঠলেন নুসরত ও যশ দাশগুপ্তও। স্টুডিও পাড়ার 'সিনেমার সরস্বতী' পুজোয় চুটিয়ে আনন্দ করলেন যশরত। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অনুরাগীদের জানালেন শুভেচ্ছা।
সাদা লাল পেরে শাড়িতে সকাল থেকেই পুজোর কাজে ব্যস্ত ছিলেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী। কাজের ফাঁকে ছবি তুলতেও ভুললেন না।
প্রতিবারের মতো এবারও সরস্বতী বন্দনায় মেতে উঠলেন অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায়। নিজের হাতে পুজোর আয়োজনও সারলেন তিনি।
হলুদ শাড়িতে সরস্বতী পুজো মাতিয়ে দিলেন অভিনেত্রী দেবলিনা কুমার। ইনস্টাগ্রামে অভিনেত্রীর ছবি দেখে আপ্লুত অনুরাগীরা।
অভিনেত্রী মধুমিতা সরকারকেও দেখা গেল হলুদ পোশাকে। তবে শাড়ি নয়। বরং তিনি বেছে নিলেন সালোয়ার। ইনস্টাগ্রামেও ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
Published By: Akash MisraPosted: 08:43 PM Feb 05, 2022Updated: 09:11 PM Feb 05, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
