Advertisement
বনশালির ডাকে একছাদের তলায় ভিকি-সলমন, 'হীরামাণ্ডি'র প্রিমিয়ারে চাঁদের হাট, কারা এলেন?
'হীরামাণ্ডি'র প্রিমিয়ারে অতীত-বর্তমান মিলিয়ে দিলেন বনশালি। দেখুন অ্যালবাম।
পরিচালকের ডাকে তাঁর বিশেষ দিনে হাজির হয়েছিলেন তাঁরাও যাঁদের সঙ্গে কেরিয়ারের প্রথম দিকে কাজ করেছিলেন বনশালি। এলেন রশ্মিকা মন্দানাও।
মা সোনি রাজদান, শাশুড়ি নীতু কাপুরকে নিয়ে ‘হীরামাণ্ডি’র প্রিমিয়ারে এলেন বনশালির 'গাঙ্গুবাই' আলিয়া ভাট।
বুধবার রাতে ‘হীরামাণ্ডি’র (Heeramandi) প্রিমিয়ারে দেখা গেল অনুপম খের, অ্যাটলি, ম্রুণাল ঠাকরদেরও। নজর কাড়লেন মধ্যমণি আলিয়া।
অন্তঃসত্ত্বা রিচা চাড্ডাও হাজির ছিলেন স্বামীর হাত ধরে। তিনি এই সিরিজের অন্যতম মুখ্য চরিত্র লজ্জো। দেখা গেল বনশালির পরবর্তী ছবির অভিনেতা ভিকি কৌশলকেও।
Published By: Sandipta BhanjaPosted: 08:09 PM Apr 25, 2024Updated: 08:09 PM Apr 25, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
