Advertisement
টানা বৃষ্টির দোসর ডিভিসির 'খামখেয়ালি', জলমগ্ন রাজ্যের বিভিন্ন এলাকা, সমস্যায় বাসিন্দারা
বৃষ্টি কমলেও ডিভিসির ছাড়া জলে নতুন করে ডুবছে একাধিক এলাকা। উলুবেড়িয়া থেকে ভাতার অনেক জায়গা জল বাড়ায় দুর্যোগের মুখে পড়েছেন বাসিন্দারা।
টানা বৃষ্টি জেরে রাজ্যের বিভিন্ন প্রান্ত জলমগ্ন। এদিকে জল ছাড়ছে ডিভিসি। ফলে বৃষ্টি কমলেও নতুন করে জলের তলায় ডুবছে একাধিক এলাকা। উলুবেড়িয়া থেকে ভাতার অনেক জায়গা জল বাড়ায় দুর্যোগের মুখে পড়েছেন বাসিন্দারা।
ডিভিসির ছাড়া জলে শনিবার রাতে মুণ্ডেশ্বরী নদীর উপরে থাকা চারটি বাঁশের সেতু ভেঙে পড়ে। ফলে হাওড়ার মূল ভূখণ্ড থেকে হাওড়ার দ্বীপাঞ্চল ভাটোরা এবং ঘোড়াবেড়িয়া চিতনান গ্রাম পঞ্চায়েত কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কাটোয়ার শ্রীরামপুর গ্রামে জলবন্দি প্রায় ৫০০ গ্রামবাসী। রোগীদের উদ্ধার এবং খাবার দেওয়ার জন্য নামল স্পিডবোট।
Published By: Subhankar PatraPosted: 03:10 PM Aug 04, 2024Updated: 03:10 PM Aug 04, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
