Advertisement
মেঘালয়ে মমতা-অভিষেক, স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে দলীয় কর্মীদের ভিড়, দেখুন ছবি
তৃণমূলের সংগঠন চাঙ্গা করতেই এই সফর।
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সংগঠন চাঙ্গা করতে তিনদিনের মেঘালয় সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার দুপুরে শিলং বিমানবন্দরে পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগতম জানাতে হাজির ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
মমতা-অভিষেকের সফরে একাধিক কর্মসূচি রয়েছে। শিলংয়ে পৌঁছে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী।
১৩ তারিখ স্থানীয় স্টেট সেন্ট্রাল লাইব্রেরির অডিটোরিয়ামে রয়েছে কর্মিসভা। সেখানে তিনি রাজনৈতিক বার্তা দেবেন।
Published By: Paramita PaulPosted: 04:49 PM Dec 12, 2022Updated: 04:57 PM Dec 12, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
