Advertisement
৩৪ তারকা, ২৫০ গাড়ি ভ্যান আর..., 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-এ আকাশছোঁয়া পারিশ্রমিক অক্ষয়ের
২৬ জুন মুক্তি পেয়েছে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' (Welcome to the Jungle)। কমেডি ঘরানার এই ছবি মুক্তির প্রথমদিন থেকেই দর্শকের মনোরঞ্জন করছে। মাল্টি স্টারকাস্ট ভিত্তিক এই ছবিতে মোট কতজন তারকা কাজ করেছেন তা জানতে আগ্রহী সিনেপ্রেমীরা। পরিচিত মুখেদের পাশাপাশি এমন অনেকে রয়েছেন যাঁরা ছবিজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাহলে জেনে নেওয়া যাক কলাকুশলীদের সঠিক সংখ্যা কত।
পরিচালক আহমেদ খান জানিয়েছেন, 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-এ মোট ৩৪ জন কলাকুশলী রয়েছেন। যাঁদের মধ্যে ৩০ জনই অত্যন্ত পরিচিত মুখ। একসঙ্গে এতজন তারকাকে নিয়ে কাজ করা মোটেই সহজ ছিল না সে কথাও স্বীকার করেছেন ছবি নির্মাতা আহমেদ খান। মায়ানগরীর সিনেপাড়ার গুঞ্জন, এই ছবির মোট বাজেট ২৫০ থেকে ৩০০ কোটি। শুটিংয়ের নেপথ্যে আর কোন গল্প বললেন পরিচালক?
৩৪ জন কলাকুশলীদের জন্য শুটিং সেটে পর্যাপ্ত ব্যবস্থা রাখা বাঞ্ছনীয়। সেদিকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন পরিচালক। তাই ৩৪ জন কলাকুশলীদের জন্য সেটে থাকত ৫০টি ভ্যানিটি ভ্যান। যাতায়াতেও ছিল সুব্যবস্থা। প্রতিটি সেটে ২০০ থেকে ২৫০টি গাড়ির আনাগোনা লেগেই থাকত। শুটিং সেটের এই বিপুল খরচা বহনের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ নজর রাখতেন।
সবমিলিয়ে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' (Welcome to the Jungle )-এর শুটিংয়ের দিনগুলিতে সেটে মোট সদস্যের সংখ্যা ছুত প্রায় ৭০০ থেকে ৯০০। এর মধ্যে ছিলেন মূল কলাকুশলী থেকে স্টান্ট টিমের লোকজন, জুনিয়র আর্টিস্ট, নৃত্যশিল্পীসহ অন্য কর্মীরা। এই বিপুল সদস্যকুল সামলাতে এক বিশেষ পন্থা অবলম্বন করেছিলেন আহমেদ খান। সেটা কী?
নিজের অফিসে সকল অভিনেতার ছবি দিয়ে একটি বড় বোর্ড লাগিয়ে রেখেছিলেন। কোন দিন কোন শিল্পীর শুটিং রয়েছে, সময়সূচির তালিকা সবকিছু নজরে রাখতেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলেন পরিচালক। তবে ছবি মুক্তির পর সিনেপর্দায় একগুচ্ছ তারকার সমাগম দর্শক বেশ উপভোগ করছেন তা বললে অত্যুক্তি হবে না।
এই মুহূর্তে চর্চার কেন্দ্রে অক্ষয়ের পারিশ্রমিক। মিডিয়া রিপোর্ট মোতাবেক, আক্কি নাকি ১.৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। যদিও সেই দাবি সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। যতদূর জানা গিয়েছে, এই ছবির জন্য চার কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সুনীল শেট্টি। রবিনা ট্যান্ডন, লারা দত্তর পকেটে এসেছে দু'কোটি টাকা। জ্যাকলিন ফার্নান্ডেজ ও দিশা পাটানি পেয়েছেন আড়াই কোটি আর আরশদ ওয়ারসি ও পরেশ রাওয়লের নিয়েছেন দু'কোটি।
তালিকায় রয়েছেন 'বিদ্রোহী' তৃণমূল সাংসদ মিতালী বাগও। ছোটবেলা থেকেই বাবার হাত ধরে মাঠে যেতেন মিতালি। হাত লাগাতেন চাষের কাজে। পরবর্তীতে অঙ্গনওয়াড়িতে কাজ করেছেন তিনি। বয়স বেড়েছে, অন্য পরিচয় জুড়েছে জীবনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে যোগ দিয়েছেন। সাংসদ হয়েছেন। শত ব্যবস্তার মধ্যেও যেটুকু সময় পান এখনও তা তিনি দেন মাঠেই
ব্যথা যদি দুই থেকে তিন সপ্তাহের বেশি স্থায়ী হয়, প্রতিদিনের কাজ ব্যাহত করে বা তার সঙ্গে অস্বাভাবিক ক্লান্তি, শরীর ফুলে যাওয়া, জ্বর বা ওজনের অস্বাভাবিক পরিবর্তনের মতো লক্ষণ দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। শরীরের প্রতিটি ব্যথার পেছনে একই কারণ থাকে না। তাই সময়মতো সঠিক কারণ নির্ণয় ও চিকিৎসা শুরু করলে গুরুতর অসুস্থতার ঝুঁকি কমানো সম্ভব এবং সুস্থ জীবনযাপনও অনেক সহজ হয়ে ওঠে।
Published By: Kasturi KunduPosted: 05:19 PM Jun 30, 2026Updated: 08:05 PM Jun 30, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
