Advertisement
ঝাড়গ্রামে রাস্তার ধারের দোকানে চপ ভাজলেন মুখ্যমন্ত্রী, বিক্রি হাজার টাকার
নিজের হাতেই ঠোঙায় মুড়ে চপ বেচতে দেখা যায় মমতাকে।
মঙ্গলবার দুপুরে বেলপাহাড়িতে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফেরার সময় বেলপাহাড়ি ও শিলদায় মোট তিনবার গাড়ি থেকে নামেন তিনি।
বেলপাহাড়ির বগুড়া এলাকায় একটি চা-চপের দোকানেও দাঁড়ান মুখ্যমন্ত্রী। সবাইকে চমকে দিয়ে নিজেই চপ ভাজা শুরু করেন মমতা।
একেবারে ঘরের মেয়ের মতো তেলে চপ ছেড়ে ভাজতে দেখা যায় তাঁকে। পরে কাগজের ঠোঙা বানিয়ে সেই চপ বিক্রিও করেন মুখ্যমন্ত্রী।
Published By: Subhajit MandalPosted: 06:45 PM Nov 15, 2022Updated: 06:45 PM Nov 15, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
