shono
Advertisement

Breaking News

ধাওয়ান-পূজারার জোড়া ফলায় বিদ্ধ লঙ্কাবাহিনী

প্রথম দিনই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। The post ধাওয়ান-পূজারার জোড়া ফলায় বিদ্ধ লঙ্কাবাহিনী appeared first on Sangbad Pratidin.
Posted: 05:53 PM Jul 26, 2017Updated: 01:50 PM Jul 26, 2017

ভারত: ৩৯৯/৩ (ধাওয়ান-১৯০, পূজারা-১৪৪*)
শ্রীলঙ্কা:

Advertisement

প্রথম দিনের খেলা শেষ

দেবাশিস সেন: শ্রীলঙ্কার মাটিতে ভারতের শেষবারের স্মৃতি বেশ সুখবর। তেইশ বছর পর সিরিজ জিতেছিল বিরাটবাহিনী। এই মাটিতেই টিম ইন্ডিয়া টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছনোর কাজ শুরু করেছিল। যে কাজে শেষমেশ সাফল্যও পায় দল। সেখান থেকেই বুধবার গলে লড়াই শুরু করেছিলেন বিরাটরা। তবে খাতায়-কলমে গল বরাবর লঙ্কার দুর্ভেদ্য দুর্গ। অতীতে রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত পারফরম্যান্সের পরও হেরাথের স্পিনে মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় দল। কিন্তু বুধবারের গলের ছবি চিরাচরিত ছবির থেকে ছিল আলাদা। টস জিতে ভালই শুরু করলেন ধাওয়ান-পূজারারা।

[১৯ হাজার ফুট উচ্চতায় ফুটবল! অক্সিজেন ছাড়াই নজির ২২ যোদ্ধার]

ওপেনার হিসেবে দলের প্রথম পছন্দ ছিলেন মুরলী বিজয় ও লোকেশ রাহুল। তবে রাহুলের চোট থাকায় আপাতত বিশ্রামে রাহুল। তাই অভিনব মুকুন্দের সঙ্গে জুটি বেঁধে নেমেছিলেন ধাওয়ান। আর চোট সারিয়ে বাইশ গজে ফিরেই শুরু ধাওয়ান ধামাকা। ১৯০ রানের লম্বা ইনিংস খেললেন তিনি। পঞ্চম টেস্ট শতরান করলেও যদিও তাঁর কোচ মদন শর্মার মুখে হাসি ফোটাতে পারলেন না শিষ্য ধাওয়ান। বলছেন, “প্রথম টেস্টের প্রথম দিন দুর্দান্ত খেলেছে ধাওয়ান। কিন্তু এমন অবস্থায় ওর উচিত ছিল দ্বিশতরান করে মাঠ ছাড়া। ১৯০ রানে পৌঁছে আর একটু সাবধানে খেলতে পারত শিখর।”

মুকুন্দ ১২ রানে ফিরতেই দলের হাল ধরেন চেতেশ্বর পূজারা। ধাওয়ানের সেঞ্চুরির দিন নিজের ১৩তম শতরান করলেন পূজারা। দিনের শেষে ১৪৪ রানে অপরাজিত থাকলেন তিনি। তবে প্রথম দিনই নিরাশ করলেন বিরাট। তিন রানেই আউট হয়ে যান তিনি। প্রথম দিনই রানের পাহাড়ে পৌঁছে যাওয়ার পরই কিন্তু এই টেস্ট নিয়ে এখনই ভবিষ্যদ্বাণী করা যাবে না। কারণ অতীতে গলে শেষ মুহূর্তেও পরাস্ত হওয়ার অভিজ্ঞতা করেছে দলের। তবে ধাওয়ান-পূজারা জোড়া সেঞ্চুরিতে ভর দিয়ে ভারতীয়রা যে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, তা বলাইবাহুল্য। যদিও প্রথম দিনের খেলার শেষে সাংবাদিক সম্মেলনে ডাবল সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপ শোনা যায় ধাওয়ানের গলায়। বলেন, ভুল সময়ে আউট হয়েছিলেন। আরও কিছুক্ষণ থাকলে আরও রান করতে পারতেন বলে জানান বাঁ-হাতি ওপেনার।

[পারফরম্যান্সই আমাদের হয়ে কথা বলেছে, ঘরে ফিরে বললেন মিতালি]

চামিন্ডা ভাস, হাসান তিলকরত্নে, সনৎ জয়সূর্য এব অশঙ্কা গুরুসিংঘে। শ্রীলঙ্কান ক্রিকেটের চার হেভিওয়েট নামই বর্তমান দলের সঙ্গে যুক্ত। সরাসরি মাঠে না নামলেও তাঁদের মগজাস্ত্রের প্রভাব যে দলে গভীরভাবেই থাকবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু উলটো পিঠে রয়েছে শাস্ত্রীর নয়া ইনিংসে সাফল্যের শপথ। আর ব়্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা ভারতের আত্মবিশ্বাস। আর সেই আত্মবিশ্বাসে ভর করে প্রথম দিনই টেস্ট জমিয়ে দিল টিম ইন্ডিয়া।

The post ধাওয়ান-পূজারার জোড়া ফলায় বিদ্ধ লঙ্কাবাহিনী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার