shono
Advertisement

শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে রমরমা বেটিং চক্র, গোয়েন্দাদের জালে ৩ ‘বুকি’

নিজেদের এসি মেকানিক পরিচয় দিয়ে থাকত মুর্শিদাবাদের তিন যুবক। The post শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে রমরমা বেটিং চক্র, গোয়েন্দাদের জালে ৩ ‘বুকি’ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:52 PM Apr 18, 2018Updated: 08:07 PM Apr 18, 2018

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: শহরের বুকেই ফ্ল্যাট বাড়া নিয়ে রমরমিয়ে চলছিল বেটিং চক্র। আইপিএল ম্যাচ চলাকালীন দক্ষিণ কলকাতার কসবায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তিনজনকে গ্রেপ্তার করলেন লালবাজারের গোয়েন্দারা। উদ্ধার হল দুটো ল্যাপটপ এবং ১১টি মোবাইল।

Advertisement

[অনলাইনে রমরমিয়ে ক্রিকেট বেটিং, পোস্তায় হানা দিয়ে ‘বুকি’ ধরলেন গোয়েন্দারা]

বুধবার কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে গোয়েন্দাপ্রধান জানান, তিনজনকেই আইপিএল-এ বেটিং করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম শামিম আখতার ওরফে মিলন। তার বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। ইঞ্জামুল হক ওরফে নবাবের বাড়ি লালগোলায় এবং আসাদুরজামান ওরফে টিংকুর বাড়ি রঘুনাথগঞ্জে। তিনজনেই কসবার জিএস বোস রোডে একটি আবাসনের চারতলায় একটি ফ্ল্যাট ভাড়া নেয়। সেখানে এসি মেকানিকের পরিচয় দিয়ে তারা ফ্ল্যাট ভাড়া নেয় বলে জানা গিয়েছে। তারা কী করত প্রতিবেশীদের কেউই খোঁজ নেয়নি বলে জানিয়েছে লালবাজার। এসি সারানোর আড়ালে এই ফ্ল্যাটে রমরমিয়ে চলছিল বেটিং চক্র।

[মালদহে ক্রিকেট বেটিং চক্রের পর্দাফাঁস, জালে ৫ বুকি]

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সেই ফ্ল্যাটে হানা দেন লালবাজারের অ্যান্টি-রাউডি সেকশনের গোয়েন্দারা। বেটিং করার সময় হাতেনাতে ধরে ফেলেন গোয়েন্দারা। উদ্ধার হয় দুটো ল্যাপটপ, ১১টা মোবাইল। মঙ্গলবার আইপিএল-এ বিরাটের আরসিবির সঙ্গে ম্যাচ ছিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের। গোয়েন্দাপ্রধান জানান, বিরাটের টিমের হয়ে টাকা লাগায় ধৃতরা। এই ঘটনার পিছনে আন্তঃরাজ্য বেটিং চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জেরা করছেন গোয়েন্দারা।

[আইপিএল-এর বেটিংয়ে স্ত্রীকে বাজি রাখল স্বামী]

The post শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে রমরমা বেটিং চক্র, গোয়েন্দাদের জালে ৩ ‘বুকি’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার