shono
Advertisement

ফের বিপাকে, কপিল শোয়ের বিরুদ্ধে এবার উঠল ‘চুরি’র অভিযোগ

দেখে নিন কোন জোকটি 'চুরি' করা হয়েছে৷ The post ফের বিপাকে, কপিল শোয়ের বিরুদ্ধে এবার উঠল ‘চুরি’র অভিযোগ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:01 PM Apr 24, 2017Updated: 03:23 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না কপিল শর্মার৷ যতদিন যাচ্ছে, ততই যেন একের পর এক সমস্যায় জড়িয়ে পড়ছেন জনপ্রিয় এই কমেডিয়ান৷ প্রথমে সহকর্মী সুনীল গ্রোভারের সঙ্গে বচসা৷ যার প্রভাব পড়েছিল শোয়ের টিআরপি-তেও৷ এবার তাঁর শোয়ের বিরুদ্ধে উঠল নয়া অভিযোগ৷ কপিল নাকি অন্য এক ব্যক্তির জোকস চুরি করে নিজের শোয়ে ব্যবহার করেছেন৷

Advertisement

[কল্পনা চাওলার চরিত্রেই বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা!]

কপিলের শোয়ের বিরুদ্ধে এবার চুরির অভিযোগ আনলেন জনপ্রিয় কমেডিয়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সোমবার ফেসবুকে একটি পোস্ট করেন তিনি৷ সেখানে অভিজিৎ লিখেছেন, ভারতীয় ক্রিকেট দলে পেসারদের নিয়ে তিনি একটি চুটকি  লিখেছিলেন৷ সেটিই গত রবিবার ‘দ্য কপিল শর্মা শো’য়ে অভিনেতা কিকু শারদা বলেছেন৷ অভিজিৎ বলেন, “কিকু আমার জোকটি চুরি করে বলতে গিয়ে ঠিকমতো বলতেও পারেননি৷ সেটি  শুনে শোয়ের অতিথি নভজ্যোত সিং সিধু-সহ বাকি দর্শকরা হাসতে থাকেন৷ সেটা দেখে আমার অত্যন্ত রাগ হয়৷” লেখাটি যে তাঁরই, প্রথমে তা বুঝতে পারেননি অভিজিৎ৷ কিন্তু যখন তিনি শোনেন কপিল দেব এবং জাহির খানের উদাহরণ টেনে বলা হচ্ছে, তখনই এ বিষয়ে নিশ্চিত হন৷ “হ্যাঁ, দু’জন কমেডিয়ানের জোক তৈরির চিন্তাভাবনা এক হতেই পারে৷ কিন্তু যখন দেখলাম উদাহরণও সেই একই দেওয়া হল, তখন বুঝলাম আসল ঘটনাটা কী৷” বলেন দিল্লির ওই কমেডিয়ান৷ ৯ এপ্রিল পোস্ট করা সেই অনুষ্ঠানের লিঙ্কটিও পোস্টে শেয়ার করেছেন তিনি৷

[‘আমি ১৬.৬৬% হিন্দু’, জানেন এ কথা কেন বলছেন নওয়াজউদ্দিন?]

কপিলের শোয়ের নিন্দা করে অভিজিৎ বলেন, “কমেডিই আমার পেশা৷ এতেই পরিবারের পেট চলে৷ আর সেই জোককে যখন চুরি করে শোয়ে ব্যবহার করা হয় তখন তা আমার টাকার ব্যাগ, ঘড়ি, ল্যাপটপ টুরির যাওয়ার মতোই মনে হয়৷ বিষয়টি যে তিনি একেবারেই চুপচাপ মেনে নেবেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন৷ ক্ষুব্ধ অভিজিৎ বলেন, “খুব রাগ হচ্ছে৷ লক্ষ লক্ষ মানুষ ওই জোকে হাসছেন৷ অথচ তাঁরা জানতেই পারছেন না যে সেটা কার লেখা৷ এর পরে আমি কোনও শোয়ে এটাই বলতে গেলে সকলে ভাববে আমিই হয়তো চুরি করে বলছি৷ আমি চাই এর বিরুদ্ধে সবাই সরব হোক৷ যাতে অন্য কারও সঙ্গে একই ঘটনা ভবিষ্যতে না ঘটে৷”

The post ফের বিপাকে, কপিল শোয়ের বিরুদ্ধে এবার উঠল ‘চুরি’র অভিযোগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার