shono
Advertisement

Breaking News

সীমান্তে ব্রহ্মস মিসাইল মোতায়েন ভারতের, আতঙ্কিত বেজিং

বিবৃতি জারি করে আশঙ্কা প্রকাশ বেজিংয়ের... The post সীমান্তে ব্রহ্মস মিসাইল মোতায়েন ভারতের, আতঙ্কিত বেজিং appeared first on Sangbad Pratidin.
Posted: 12:29 AM Aug 26, 2016Updated: 07:02 PM Aug 25, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-চিন সীমান্তে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক অ্যাডভান্সড ক্রুজ মিসাইল সিস্টেম মোতায়েন করায় ঘোরতর আতঙ্কে চিন৷ বৃহস্পতিবার চিনা প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, বেজিং আশা করেছিল দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি চায় নয়াদিল্লি৷ কিন্তু সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় না রেখে উল্টোটাই করেছে নয়াদিল্লি, অভিযোগ বেজিংয়ের৷

Advertisement

সম্প্রতি ভারত-চিন সীমান্তে ব্রহ্মস মিসাইল মোতায়েন করার তোড়জোর শুরু করেছে ভারতীয় সেনা৷ ভারত ও রাশিয়ার মধ্যে চুক্তি হয়েছে, সীমান্তে সেনা ও অসামরিক পরিকাঠামো নির্মাণে দুই দেশ একে অপরকে সহায্য করবে৷ ভারত-চিন সীমান্তে ব্রহ্মস মিসাইল মোতায়েন করার মধ্যে দিয়েই এই পরিকাঠামো বিনিময় প্রক্রিয়া শুরু হতে চলেছে৷ এদিকে, এশিয়ার দুই বৃহত্তম পরমাণু বোমা সমৃদ্ধ দেশের মধ্যে ক্রমবর্ধমান মতানৈক্য আন্তর্জাতিক মহলকে আশঙ্কায় রেখেছে৷

চিনা প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র ইউ কিয়ান জানিয়েছেন, দুই দেশেরই উচিত সীমান্তে শান্তি-শৃঙ্খলা রক্ষা করে চলা৷ কিন্তু ঘটনা হল, ১৯৬২ সাল থেকে ভারত ও চিনের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ মেটেনি৷ চিন বারবার দাবি করে এসেছে, হিমালয়ের ইস্টার্ন সেক্টরে ৯০ হাজার স্কোয়্যার কিলোমিটার ভূ-খন্ড অবৈধ উপায়ে দখল করে রেখেছে নয়াদিল্লি৷ পাল্টা ভারতের দাবি, চিন বেআইনি উপায়ে ৩৮ হাজার স্কোয়্যার কিলোমিটার ভূ-খন্ড দখল করে রেখেছে৷

The post সীমান্তে ব্রহ্মস মিসাইল মোতায়েন ভারতের, আতঙ্কিত বেজিং appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement