shono
Advertisement

Breaking News

সন্ত্রাসবাদকে বরদাস্ত নয়, জাতির উদ্দেশে বার্তা মোদির

পড়ুন জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ১০ বার্তা... The post সন্ত্রাসবাদকে বরদাস্ত নয়, জাতির উদ্দেশে বার্তা মোদির appeared first on Sangbad Pratidin.
Posted: 05:13 PM Aug 15, 2016Updated: 11:51 AM Aug 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ৭০তম স্বাধীনতা দিবসে প্রথামাফিক লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসীকে জানালেন শুভেচ্ছা৷ পড়ুন জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ১০ বার্তা-

Advertisement

১. এক ভারত, স্বচ্ছ ও শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্য কেন্দ্রের৷ দুর্নীতি মোকাবিলায় বদ্ধপরিকর সরকার৷

২. সংসদ থেকে পঞ্চায়েত- সব স্তরে প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে৷ সমস্যা থাকলে সমাধানও রয়েছে৷ প্রত্যেকে নিজ নিজ কর্তব্য পালন করলেই ‘সুরাজ্য’ গঠিত হবে৷

৩. সন্ত্রাসবাদকে কোনও ভাবেই বরদাস্ত করবে না এ দেশ৷ যুবকরা সন্ত্রাসের রাস্তা ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরুন৷

৪. পাক অধিকৃত কাশ্মীরের মানুষ গত কয়েকদিনে আমাকে ধন্যবাদ জানিয়েছেন৷ আমি তাঁদের কাছে কৃতজ্ঞ৷

৫. স্বচ্ছতাই আমাদের মূল মন্ত্র৷ মুদ্রাস্ফীতির হার ৬ শতাংশে নামিয়ে এনেছে কেন্দ্রীয় সরকার৷

৬. আয়কর দফতরকে ভয় পান মধ্যবিত্তরা৷ এই পরিস্থিতি পাল্টাতে হবে৷ প্রত্যেককে নিজের দায়িত্ব পালন করতে হবে৷ দায়িত্বশীল সরকারই দেশে বদল আনতে পারে৷

৭. আগের সরকারের বিরুদ্ধে শুধুই অভিযোগ উঠত৷ এখন ছবিটা বদলেছে, বহু কাজ করেছে কেন্দ্র, মানুষের আক্ষেপ কমেছে৷

৮. এই সরকারের আমলে দেশের দশ হাজার গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে। ষাট সপ্তাহে চার কোটি পরিবারকে এলপিজি পরিষেবা দেওয়া হয়েছে৷ ২১ কোটি ভারতীয়কে জন ধন যোজনায় অন্তর্ভুক্ত করা হয়েছে৷

৯. ৭০ কোটি ভারতীয়র এখন আধার কার্ড আছে৷ এক দেশ এক পেনশন চালু করেছি৷

১০. দলিত, আদিবাসী সবাই আমরা এক পরিবারের, আমাদের পরিবারের নাম ভারত৷

দেখুন ভিডিও:

The post সন্ত্রাসবাদকে বরদাস্ত নয়, জাতির উদ্দেশে বার্তা মোদির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement