shono
Advertisement

Breaking News

পাঁচ ঘণ্টায় ২৮ লক্ষ কেজি আবর্জনা সাফ করে ইতিহাস মুম্বইকরদের

মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই প্রায় ২৮ লক্ষ কেজি আবর্জনা স্তুপাকৃতি করে ফেলে নজির গড়ে দিলেন মুম্বইকররা৷ The post পাঁচ ঘণ্টায় ২৮ লক্ষ কেজি আবর্জনা সাফ করে ইতিহাস মুম্বইকরদের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:01 PM Aug 09, 2016Updated: 01:31 PM Aug 09, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শনিবার মুম্বইয়ের বাসিন্দারা ছুটি কাটাতে কিংবা  পোকেমনের সন্ধানে সমুদ্র তটে ঘুরছিলেন না আশ্চর্য ভাবে৷ বরং তাঁরা ব্যস্ত ছিলেন এক গুরুত্বপূর্ণ কাজে৷ সমুদ্রতটের আবর্জনা সাফাইয়ের কাজে হাত লাগিয়েছিলেন মুম্বইয়ের আম জনতা৷ আর তাঁদের এই উদ্যোগ দেখল সাফল্যের রং৷ মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই প্রায় ২৮ লক্ষ কেজি আবর্জনা স্তুপাকৃতি করে ফেলে নজির গড়ে দিলেন মুম্বইকররা৷

Advertisement

ইউনাইটেড নেশনসের পক্ষ থেকে “প্যাট্রন অফ দ্য ওসান” নামক এক পরিকল্পনা গ্রহণ করেছে৷ সমুদ্রতট আবর্জনামুক্ত রাখার এই প্রচেষ্টাতেই অংশগ্রহণ করেছিলেন মুম্বইয়ের বাসিন্দারা৷ মুম্বইয়ের ভরসোভা বিচ সাফাইয়ের কাজে আম জনতার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অংশগ্রহণ করেছিলেন বহু মানুষ৷ আন্ধেরি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা, উইসলিং উডস ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের ছাত্র-ছাত্রীরা এবং কোলি সমাজের সদস্যরা অংশগ্রহণ করেছিলেন এই কাজে৷

গত ৬ এবং ৭ আগস্ট ইউনাইটেড নেশনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাফাইয়ের কাজ চালিয়েছেন মুম্বইয়ের নাগরিকরা৷ আর এতেই বড় ধরনের সাফল্য মিলল পরিবেশকে পরিচ্ছন্ন রাখার কর্মযজ্ঞে৷

The post পাঁচ ঘণ্টায় ২৮ লক্ষ কেজি আবর্জনা সাফ করে ইতিহাস মুম্বইকরদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement