সুকুমার সরকার, ঢাকা: ‘জঙ্গিরা শরিয়ত আইনে খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। এই জন্য তারা জিহাদ ঘোষণা করবে কাফের-মুশরিক-মুরতাদ মুনাফিকদের (বিধর্মী) বিরুদ্ধে। তারা চায় বাংলাদেশ যাতে অমুসলিমমুক্ত হয়। আর তাই জন্য তারা হিন্দু পুরোহিতদেরকে হত্যা করেছে। উঠতি বয়সি জঙ্গিদের বোঝানো হয়েছে এই চার শ্রেণির লোকদের হত্যা করলে কোনো বিচার হবে না। সরাসরি জান্নাতে (স্বর্গে) যাওয়া যাবে। এই স্বপ্ন দেখে জঙ্গিরা জিহাদি হচ্ছে। বিভিন্ন সময়ে আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদের বিষয়ে নানা তথ্য উঠে এসেছে। পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, জঙ্গিরা গ্রেফতার হওয়ার পর আর বাঁচতে চায় না। তারা বলে ‘আমাকে মেরে ফেলুন, জান্নাতে চলে যাবো।’
আইজিপি বলেন, গুলশানের হলি আর্টিজান হামলায় মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত তামিম আহমেদ চৌধুরী দেশেই আছেন। এই তামিমই আন্তর্জাতিক জঙ্গি সংগঠনআইএসের বাংলাদেশ শাখার প্রধান ‘শায়খ আবু ইব্রাহিম আল হানিফ’ বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।আইজিপি জানান, শীর্ষ দুই জঙ্গিকে ধরিয়ে দেওয়ার জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এরা দেশের ভেতরেই আছে। এদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে বলা হয়েছে। পরিচয়দাতাদের তথ্য গোপন রাখা হবে বলে জানান পুলিশ প্রধান।’
The post স্বর্গে যেতে জঙ্গি খাতায় নাম appeared first on Sangbad Pratidin.
