shono
Advertisement
Arijit Singh

'...লোকে ভাববে নেতা হয়ে গিয়েছি!' সস্ত্রীক ভোট দিয়ে কেন বললেন অরিজিৎ সিং?

বৃহস্পতিবার বিকেলে তিনি মুর্শিদাবাদের আজিমগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ২৬ নম্বর বুথে প্রীতম সিং প্রাইমারি স্কুলে স্কুটিতে চেপে এসে ভোটদান করেন।
Published By: Jaba SenPosted: 06:37 PM Apr 23, 2026Updated: 07:43 PM Apr 23, 2026

স্কুটি চালিয়ে বুথে এসে সস্ত্রীক ভোট (West Bengal Assembly Election) দিলেন বিখ্যাত গায়ক অরিজিৎ সিং(Arijit Singh)। জিয়াগঞ্জের শিবতলা ঘাটের বাসিন্দা অরিজিৎ মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের ভোটার। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের তাঁর ভোট ছিল। এদিন বিকেলে তিনি মুর্শিদাবাদের আজিমগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ২৬ নম্বর বুথে প্রীতম সিং প্রাইমারি স্কুলে স্কুটিতে চেপে এসে ভোটদান করেন। তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী কোয়েল। ভোটদানের পরে সাংবাদিকরা তাঁর থেকে প্রতিক্রিয়া চাইলে অরিজিৎ বলেন, "ভোটের মধ্যে কোনও মেসেজ (বার্তা) দিলে লোকে ভাববে নেতা হয়ে গিয়েছি।"

Advertisement

অরিজিৎ বিকেলে ভোটদান করলেন তাঁর বাবা সুরেন্দর সিং ওরফে কক্কর সিং ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই ভোট দান করেন। তাঁর ভোটও ছিল প্রীতম সিং প্রাথমিক বিদ্যালয়ে। ভোটদানের পর তিনি জানান, তাঁর এলাকায় শান্তিপূর্ণ ভোটই হয়েছে। তাঁর কথায়, "ভোট দিতে কোনও অসুবিধা হয়নি, সবকিছু একদম ঠিকঠাক চলছে। এখানে শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ হচ্ছে।ঠ

বিকেলের দিকে স্কুটিতে চেপে ভোটকেন্দ্রে আসেন অরিজিৎ সিং। তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী কোয়েল। উপযুক্ত পরিচয়পত্র দেখে তাঁকে বুথে ঢুকতে দেওয়া হয়। ভোটদানের পর বেরিয়ে এসে তিনি বলেন, "ভোটের মধ্যে কোনও মেসেজ (বার্তা) দিলে লোকে ভাববে আমি নেতা হয়ে গিয়েছি।" ভোট দিয়ে আঙুলও দেখান তিনি। পাশাপাশি সকলের খোঁজখবরও নেন তিনি। যদিও ভোট দিয়ে বেশি কথা বলতে চাননি অরিজিৎ। তাঁকে দেখার জন্য স্কুল চত্বরে ভিড় জমার অরিজিতের অনুগামীরা। যদিও সুষ্ঠুভাবেই ভোট দিতে পেরেছেন গায়ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement