shono
Advertisement
Blast In Dubai

২০ মিনিটে সাত বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ঢাকল দুবাই, মধ্যপ্রাচ্যের ভয় ধরানো ভিডিও প্রকাশ্যে

ইরান হামলা চালিয়েছে নাকি দুর্ঘটনা, এখনও পর্যন্ত বিবৃতি দেয়নি আমিরশাহী সরকার।
Published By: Kishore GhoshPosted: 12:27 PM Aug 05, 2026Updated: 03:31 PM Aug 05, 2026

দুবাইয়ের (Dubai) জেবাল আলি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ২০ মিনিটে সাতটি ভয়ংকর বিস্ফোরণ। মঙ্গলবার গভীর রাতে একের পর এক বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ঢেকে যায় শহরের আকাশ। এখনও স্পষ্ট নয় ঘটনাটি ক্ষেপণাস্ত্র হামলার ফল নাকি দুর্ঘটনা। যদিও ইরানি সংবাদমাধ্যমের দাবি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে হাউথি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আরব আমিরশাহীতে। যদিও বিস্ফোরণে বিধ্বস্ত দেশটি এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি।

Advertisement

জানা গিয়েছে, বিস্ফোরণের ভিডিও রেকর্ড করায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় প্রশাসন। এদিকে, নাসার উপগ্রহ চিত্র প্রকাশ্যে এসেছে। ওই ছবি অনুযায়ী, বন্দর সংলগ্ন একটি গুদামে আগুন লেগেছিল। যেটি জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত হত। ২০ মিনিটে সাতটি বিস্ফোরণে (7 Blast) ঠিক কতজন হতাহত হয়েছে কিংবা কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওগুলোতে বিস্ফোরণ-পরবর্তী দৃশ্য দেখা গিয়েছে। যেখানে দেখা গিয়েছে, একটি আবাসিক এলাকার কাছে রাতের আকাশে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছে। কাছাকাছি অবস্থিত আল ফুরজানের বাসিন্দারাও এওএল নিউজকে নিশ্চিত করেছেন যে, বিস্ফোরণের খবর পাওয়ার সময় তাঁরা ভারী কিছু পড়ার শব্দ শুনেছিলেন। প্রশ্ন উঠছে, নতুন করে ইরান বা হাউথিরা কি আমিরশাহীতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল? সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে শান্তি দূর-অস্ত। হরমুজ অবরুদ্ধই রয়ে যাবে। তৎসহ বিশ্ব অর্থনীতির সংকটও অব্যাহত থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement