shono
Advertisement

Breaking News

Ajit Doval

অরুণাচলে ঢুকেছে লালফৌজ! বেজিংয়ে চিনা ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে 'সুপারস্পাই' ডোভাল

সীমান্ত বিবাদ ও প্রকৃত নিয়ন্ত্রণ রেখার স্থায়ী সমাধানের লক্ষ্যে চিন সফরে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
Published By: Amit Kumar DasPosted: 01:59 PM Aug 25, 2026Updated: 02:23 PM Aug 25, 2026

সীমান্ত বিবাদ ও প্রকৃত নিয়ন্ত্রণ রেখার স্থায়ী সমাধানের লক্ষ্যে চিন সফরে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই সফরেই মঙ্গলবার চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ডোভাল। সূত্রের খবর, এই বৈঠকে দুই নেতা সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দু'দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন। প্রসঙ্গত, ডোভালের এই সফর এমন সময়ে হচ্ছে যখন অরুণাচলে চিনা আগ্রাসনের অভিযোগ তুলেছে স্থানীয় জনগণ, নয়া মানচিত্র প্রকাশ করে এলএসি সংলগ্ন ২৭টি এলাকার নামবদল করেছে দিল্লি।

Advertisement

ভারতের সঙ্গে ৩৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করে চিন। এই সীমান্ত নিয়ে দুই দেশের বিবাদ দীর্ঘদিনের। সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে ২০০৩ সালে তৈরি হয়েছিল ‘স্পেশাল রিপ্রেজেন্টেটিভ’ (বিশেষ প্রতিনিধি)। মঙ্গলবার বেজিংয়ে বিশেষ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে অজিত ডোভালের। ২৫তম দফার সীমান্ত আলোচনার ঠিক আগে চিনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ডোভাল। চিনের ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে এই বৈঠকের কথা জানানো হয়েছে। যেখানে লেখা হয়েছে, '২৫ আগস্ট ভারত-চিন সীমান্ত সমস্যা মেটাতে বিশেষ প্রতিনিধি এবং অজিত ডোভালের সঙ্গে চিনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।'

ডোভালের এই সফর এমন সময়ে হচ্ছে যখন অরুণাচলে চিনা আগ্রাসনের অভিযোগ তুলেছে স্থানীয় জনগণ, নয়া মানচিত্র প্রকাশ করে এলএসি সংলগ্ন ২৭টি এলাকার নামবদল করেছে দিল্লি।

সূত্রের খবর, এই বৈঠকে দুই রাষ্ট্র নেতা সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। দুই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নত করার বিষয়ে কথা হয়েছে। বিদেশমন্ত্রকের তরফে এই আলোচনাকে গঠনমূলক ও দূরদর্শী পদক্ষেপ বলে বর্ণনা করা হয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, এশিয়ার দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

উল্লেখ্য, এই বৈঠক এমন সময়ে হচ্ছে যখন অরুণাচলের কিছু এলাকা চিন দখল করেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এই ইস্যুতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সরব হয়েছেন তাঁরা। এদিকে চলতি মাসেই ড্রাগনের চোখে চোখ রেখে অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অবস্থিত চিন অধিকৃত তিব্বতের ২৭টি জায়গার নামবদল করেছে নয়াদিল্লি। চলতি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই বিষয়ে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘অরুণাচল প্রদেশের সরকারের সঙ্গে পরামর্শ করে ভারত সরকারের সার্ভে অফ ইন্ডিয়ার তরফে এই মানচিত্র প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে মোট ২৭টি জায়গা ও সেখানকার বৈশিষ্ট্য চিহ্নিত করা হয়েছে।’ এই ডামাডোলের মাঝেই চিনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন ডোভাল।

পাশাপাশি, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে বসতে চলেছে ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলন। এখানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অংশ নেওয়ার কথা রয়েছে। এবিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না হলেও কূটনৈতিক মহলের আশা দিল্লি আসছেন জিনপিং। যেখানে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে তাঁর। তবে সেই সম্মেলনের আগেই বেজিং সফরে কূটনৈতিক সলতে পাকানোর কাজটা সেরে ফেলছেন ডোভাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement