shono
Advertisement

Breaking News

Rafale Fighter Jet

রাফালের 'প্রাণভোমরা' খুঁজতে গিয়ে নিজেই ফাঁদে! চিনা জে-১৬এর খুঁটিনাটি এবার ভারতের মুঠোয়?

ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ড অত্যাধুনিক যুদ্ধবিমানের দুর্বলতা খুঁজতে গিয়ে নিজের পাতা ফাঁদে নিজেই পড়ল চিন। 'অদৃশ্য ড্রাগন' জে-১৬ যুদ্ধ বিমানের খুঁটিনাটি এবার আসতে চলেছে ভারতের হাতে।
Published By: Amit Kumar DasPosted: 12:19 PM Sep 09, 2026Updated: 04:27 PM Sep 09, 2026

ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ড অত্যাধুনিক যুদ্ধবিমানের দুর্বলতা খুঁজতে গিয়ে নিজের পাতা ফাঁদে নিজেই পড়ল চিন। 'অদৃশ্য ড্রাগন' জে-১৬ যুদ্ধ বিমানের খুঁটিনাটি এবার আসতে চলেছে ভারতের হাতে। অর্থাৎ কখনও চিনের সঙ্গে যুদ্ধ শুরু হলে ভারতের কাছে 'অদৃশ্য ড্রাগন' আর অদৃশ্য থাকবে না। ওয়াকিবহাল মহলের মতে, রাফালের (Rafale Fighter Jet) দুর্বলতা খুঁজতে গিয়ে ভুল করে নিজেদের যুদ্ধবিমানের 'জিয়ন কাঠি'ই ভারতের হাতে তুলে দিচ্ছে চিন।

Advertisement

ভারতের মতোই রাফালে যুদ্ধবিমান ব্যবহার করে মিশরের সেনাবাহিনী। পিরামিডের দেশে গত ২১ আগস্ট থেকে যুদ্ধ মহড়ায় অংশ নিয়েছে চিন। প্রায় ৬০০০ কিলোমিটার উড়ে গিয়ে সেখানে রাফালে যুদ্ধবিমানের সঙ্গে মহড়ায় অংশ নিয়েছে চিনের স্টিলথ যুদ্ধবিমান জে-১৬। তবে যুদ্ধ মহড়ার চেয়েও এই মিশনে চিনের মূল উদ্দেশ্য ছিল রাফালেকে আরও ভালো করে চেনা ও তার দুর্বলতা খুঁজে বের করা। সেই লক্ষ্যে প্রথমবার আফ্রিকায় জে-১৭ পাঠানোর পাশাপাশি ওয়াই ওয়াই-২০ এ ট্যাঙ্কার, কেজে-৫০০ আওয়াক্স, Y-9 ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ওয়াই-২০ বিমান পাঠানো হয়েছে। তবে এই ঘটনাই বুমেরাং হয়ে উঠল চিনের জন্য। এবং সুবিধা করে দিল ভারতের।

ভারতের মতোই রাফালে যুদ্ধবিমান ব্যবহার করে মিশরের সেনাবাহিনী। পিরামিডের দেশে গত ২১ আগস্ট থেকে যুদ্ধ মহড়ায় অংশ নিয়েছে চিন।

বিশেষজ্ঞদের দাবি, রাফালের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল তার 'মগজ' বা স্পেকট্রা ব্রেন (SPECTRA)। এটি একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। যখনই শত্রুর রাডার এর সংস্পর্শে আসে, তখন তার যাবতীয় তথ্য স্পেকট্রা নিজের 'থ্রেট লাইব্রেরি'তে সেভ করে নেয়। অর্থাৎ জে-১৬র এইএসএ রাডারের যাবতীয় তথ্য সেভ হচ্ছে রাফালের কাছে। চিনের অত্যাধুনিক বিমানের কোনও তথ্য আর অজানা থাকবে না রাফালের কাছে। এখন বিষয় হল, মিশরে যুদ্ধ মহড়া হলেও রাফালের প্রাপ্ত ডেটা শুধু মিশরের কাছে সীমাবদ্ধ থাকবে না। ফ্রান্সের থ্যালস (Thales) সংস্থার মাধ্যমে তা রাফালে ব্যবহারকারী সব দেশের কাছে পাঠানো হবে। অর্থাৎ ভারতের কাছেও আসবে সেই তথ্য। যা ভবিষ্যতে কাজে আসবে ভারতীয় বায়ুসেনার। এর পাশাপাশি এই মহড়ার জেরে ফাঁস হল চিনের যুদ্ধ কৌশলও। যেমন, লং-রেঞ্জ ফোর্স প্রজেকশনে চিন যুদ্ধবিমানের পাশাপাশি অ্যায়াক্স, ট্যাঙ্কার-সহ যে যে বিমান ব্যবহার করে সে তথ্যও স্পষ্ট হচ্ছে। এর জেরে ভবিষ্যতে ভারত মহাসাগরে চিনের গতিবিধি বোঝা সহজ হবে ভারতের জন্য।

পাশাপাশি বিশেষজ্ঞদের দাবি, এই মহড়ায় চিন মিশরের রাফালের গোপন তথ্য যদি জানেও সেক্ষেত্রে ভারতের বিশেষ ঝুঁকি নেই। কারণ, মিশর ও ভারতের রাফালে এক নয়। ভারতীয় রাফালের অস্ত্র, সেন্সর, সফটওয়্যার এবং কৌশল সম্পূর্ণ ভিন্ন। ফলে যে পরিকল্পনা নিয়ে মিশরের সঙ্গে মহড়া করছে চিন তা তো সফল হবেই না বরং জে-১৭ সংক্রান্ত তথ্য, নিজেদের রাডার সিগনেচার রাফালেকে দিয়ে দিল চিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement