shono
Advertisement
USA voting

আমেরিকা 'বাঁচাতে' ভরসা ভারত! জ্ঞানেশের 'পরামর্শে' মার্কিন মুলুকে ভারতীয় নিয়ম চালু ট্রাম্পের!

এসআইআর নিয়ে দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
Published By: Anwesha AdhikaryPosted: 10:31 AM Aug 18, 2026Updated: 10:31 AM Aug 18, 2026

এসআইআর নিয়ে দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কিন্তু এবার তাঁর পরামর্শেই মার্কিন মুলুকে নতুন নিয়ম চালু করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশালে সেকথা ঘোষণাও করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জানিয়েছেন, ভারতের নিয়ম মার্কিন মুলুকে চালু করার জন্য অবিলম্বে 'সেভ আমেরিকা অ্যাক্ট' পাশ করাতে হবে।

Advertisement

বিষয়টি ঠিক কী? সোমবার সন্ধেয় ট্রুথ সোশালে ট্রাম্প জানান, দিনকয়েক আগে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর কথা হয়েছে। সেখানেই ট্রাম্পকে জ্ঞানেশ প্রশ্ন করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিরাট দেশে কেন প্রত্যেক ভোটারের সচিত্র পরিচয়পত্র নেই? এই মন্তব্যেই নড়েচড়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশালে লিখেছেন, 'গত নির্বাচনে ভারতের ৬৪ কোটির বেশি ভোটার ছিলেন। প্রত্যেকের কাছে বৈধ সচিত্র পরিচয়পত্র থাকাটা বাধ্যতামূলক।'

মার্কিন নাগরিকদের 'বাড়িতে বসে ভোট' দেওয়ার নিয়মকেও তুলোধোনা করেছেন ট্রাম্প। ভারতের উদাহরণ টেনে তিনি বলেছেন, এক শতাংশেরও কম মানুষ পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। ট্রাম্পের কথায়, 'সেভ সেভ আমেরিকা অ্যাক্ট পাশ করাতে হবে এখনই।' উল্লেখ্য, মার্কিন নাগরিকদের ভোটাধিকারে কড়াকড়ি করতে নতুন আইন আনছে ট্রাম্প প্রশাসন। সেফগার্ড আমেরিকান ভোটার এলিজিবিলিটি (SAVE) নামে ওই বিল পাশ করাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার ভারতের প্রসঙ্গ উল্লেখ করলেন তিনি।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোরও ট্রাম্পের মন্তব্যের সমর্থনে পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। উল্লেখ্য, সেভ আমেরিকা অ্যাক্টটি জানুয়ারি মাসে পেশ হয়েছিল। হোয়াইট হাউসের মতে, কেবল মার্কিন নাগরিকরাই যেন আমেরিকায় ভোট দিতে পারে সেটা নিশ্চিত করবে এই বিল। সেকারণেই নাগরিকত্বের প্রমাণ দেখিয়ে সচিত্র ভোটার কার্ড তৈরি প্রস্তাব দেওয়া হয়েছে বিলে। একই সঙ্গে পোস্টাল ব্যালটে ভোটদানের মাত্রা কমানোর কথা বলা হয়েছে। তবে এই বিল এখনও পাশ হয়নি আমেরিকায়। উল্লেখ্য, ২০২৮ সালে ফের প্রেসিডেন্ট নির্বাচন মার্কিন মুলুকে। তার আগে ভোটার আইন সংশোধনে মরিয়া ট্রাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement