ইউক্রেনে ফের রাতভর বিমান হামলা চালালো রাশিয়া। ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয়-সহ ১২ জনের। আহতের সংখ্যা বহু। মঙ্গলবার এমনটাই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বর্তমানে কিরঘিস্তানের বিশকেকে এসসিও সম্মেলনে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মাঝেই হামলা চালাল রুশ সেনা।
ইউক্রেন সেনার তরফে দাবি করে হয়েছে, সোমবার কিয়েভে রাতভর হামলা চালায় রাশিয়া। টানা ছ’দিন ধরে এই হামলা চলছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। বিভিন্ন জায়গায় এখনও জ্বলছে আগুন। আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন দমকলকর্মীরা। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বেসামরিক অবকাঠামোও। সমাজমাধ্যমে একটি বার্তায় জেলেনস্কি জানিয়েছেন, সোমবার সন্ধ্যা থেকে ওডেসা শহর এবং তার আশপাশের এলাকায় ‘গাইডেড এরিয়াল বোমা’ ও ড্রোন হামলা চালানো হয়েছে। এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর মিলেছে। তাঁদের মধ্যে একজন ভারতীয়।"
উল্লেখ্য, কয়েকদিন আগেই কিয়েভের কাছে বুচা জেলায় আছড়ে পড়ে একের পর এক রুশ ড্রোন। বিস্ফোরণে কেঁপে ওঠে একাধিক এলাকা। কিয়েভে অবস্থিত একটি বিশাল গুদামেও বিস্ফোরণ হয়েছে বলে খবর। ইউক্রেন সেনার আধিকারিক তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, ভয়ংকর এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০টি বাড়ি। অন্যদিকে, রাশিয়ার তরফে দাবি করা হয়, ইউক্রেনীয় সেনার অস্ত্রভাণ্ডারগুলি ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে।
