shono
Advertisement

শখ মেটাতে বিখ্যাত মন্দিরে নগ্ন ফটোশুট মডেলের, তারপর…

কী ছবি তুলেছিলেন ওই মডেল দেখেই নিন। The post শখ মেটাতে বিখ্যাত মন্দিরে নগ্ন ফটোশুট মডেলের, তারপর… appeared first on Sangbad Pratidin.
Posted: 07:57 PM Sep 11, 2017Updated: 06:23 PM Sep 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেকে মুক্ত মনের অধিকারী মনে করেন। তাই ক্যামেরার সামনে নগ্ন হয়েই দাঁড়ান বেলজিয়ান মডেল মারিসা পাপেন। এর জন্য বেশ সুখ্যাতিও রয়েছে তাঁর। কিন্তু নগ্নতার প্রকাশই তাঁকে নিয়ে গিয়েছিল গারদের অন্ধকারে। কেমন ছিল সে অভিজ্ঞতা, সম্প্রতি তা জানালেন প্রসিদ্ধ মডেল। শেয়ার করলেন কিছু ছবিও।

Advertisement

নগ্নতা নিয়ে বরাবরই পরীক্ষা-নীরিক্ষা করতে ভালবাসেন মারিসা। একই মত পোষণ করেন ফটোগ্রাফার জেসে ওয়াকারও। দু’জনে মিলে ঠিক করেন প্রাচীন মিশরের ঐতিহাসিক স্থানগুলিতে গিয়ে নগ্ন ফটোশুট করবেন।যেমন ভাবা, তেমন কাজ। ফটোগ্রাফার-মডেল জুটি পৌঁছে যান মিশরে। সেখানে কাজও শুরু করে দেন। গিজার বিখ্যাত পিরামিডের নিরাপত্তারক্ষীকে ঘুষ দিয়ে পৌঁছে যান অন্দরে। সেখানে নগ্ন হয়ে ছবিও তোলেন মারিসা।

[বিয়ের পর স্বামীর সঙ্গে চমকে দেওয়া ছবি পোস্ট করলেন রিয়া]

কিন্তু লুক্সোরের বিখ্যাত মন্দিরে নগ্ন হয়ে ছবি তুলতে গিয়েই ঘটে অঘটন। নিরাপত্তারক্ষীদের নজরে পড়ে যান মারিসা-জেসে। সোজা দু’জনকে পাকড়াও করে পুরে দেওয়া হয় জেলে। জেলের অন্দরের কয়েকঘণ্টার অভিজ্ঞতা বেশ কষ্টকর বলে জানিয়েছেন মারিসা।  গত দুই বছর ধরে পঞ্চাশেরও বেশি  দেশে নগ্ন হয়ে ছবি তুলেছেন। কিন্তু প্রথমবার বাধা পেলেন মিশরে এসে। আর সোজা পৌঁছে গেলেন শ্রীঘরে।

মিশরের পুলিশকে নগ্নতার পবিত্রতা বোঝানোর প্রচুর চেষ্টা করেছিলেন মিরসা। কিন্তু তাঁদের চোখে এ ছিল কেবলই অশ্লীলতা। পরে অনেক বুঝিয়ে সুঝিয়ে প্রায় দেড় হাজার টাকার বিনিময়ে মুক্তি পান মডেল-ফটোগ্রাফার। তবে এই অভিজ্ঞতা মিরসার ওয়াইল্ড স্পিরিটকে দমাতে পারেনি। তাই নিজের নগ্নতার ধারা অব্যাহত রেখেছেন তিনি। ভবিষ্যতেও রাখবেন বলেই জানিয়েছেন প্রখ্যাত মডেল।

Early morning swim, such a good feeling

@emilylab #marisapapen #ocean #oceanlove #beaches #beachbody #summerview #summervibes

A post shared by PAGE DEDICATED TO MARISA PAPEN (@marisapapen.for.real) on

[বোল্ড আইটেম গার্ল হয়ে দর্শকদের সমালোচনায় বিদ্ধ ‘ভাবিজি’ শিল্পা]

The post শখ মেটাতে বিখ্যাত মন্দিরে নগ্ন ফটোশুট মডেলের, তারপর… appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার