shono
Advertisement
Hafiz Saeed

কুখ্যাত জঙ্গির পাশে পাকিস্তান! ভারতের পহেলগাঁও তদন্ত উড়িয়ে হাফিজ সইদকে ক্লিনচিট

পহেলগাঁও হামলার তদন্তে নেমে এখনও পর্যন্ত ১,৫৯৭ পৃষ্ঠার চার্জশিট পেশ করেছে এনআইএ। গত ৬ জুলাই এই হামলার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে জাতীয় তদন্তকারী সংস্থা। সেখানে পহেলগাঁও হামলায় পাকিস্তানের ষড়যন্ত্রের বিস্তারিত বিবরণ, হাফিজ সইদের ভূমিকা-সহ অন্যান্য খুঁটিনাটি তথ্য প্রমাণ যুক্ত করা হয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 04:19 PM Jul 16, 2026Updated: 04:21 PM Jul 16, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। আর সেই চার্জশিটে নাম উঠেছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদের। তারপরই জঙ্গি নেতাকে 'বাঁচাতে' তৎপর পাকিস্তান। হাফিজকে ক্লিনচিট দিয়ে লস্কর প্রধানেরই পাশে দাঁড়াল শাহবাজ শরিফের দেশ। এনআইএ-র চার্জশিটকে 'পরিকল্পিভাবে সাজানো' বলে আখ্যা দিয়েছে ইসলামাবাদ।

Advertisement

সম্প্রতি পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, "ভারতের তদন্তকারী সংস্থার এই চার্জশিট উদ্দেশ্যপ্রণোদিত, পরিকল্পিতভাবে সাজানো। জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক নেতৃত্বকে নিশানা করার জন্যই এই ভুয়ো চার্জশিট বানানো হয়েছে। এই চার্জশিট ভারত রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে।" তিনি আরও বলেন, "পহেলগাঁম হামলার সঙ্গে পাকিস্তানকে জড়ানোর ভিত্তিহীন। আমরা এটি দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছি। ভারত এ বিষয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে।" তিনি নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।"

পহেলগাঁও হামলার তদন্তে নেমে এখনও পর্যন্ত ১,৫৯৭ পৃষ্ঠার চার্জশিট পেশ করেছে এনআইএ। গত ৬ জুলাই এই হামলার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে জাতীয় তদন্তকারী সংস্থা। সেখানে পহেলগাঁও হামলায় পাকিস্তানের ষড়যন্ত্রের বিস্তারিত বিবরণ, হাফিজ সইদের ভূমিকা-সহ অন্যান্য খুঁটিনাটি তথ্য প্রমাণ যুক্ত করা হয়েছে। তারপরই ঘুম উড়েছে ইসলামাবাদের। উল্লেখ্য, এই মামলায় ২০২৫ সালের ১৫ ডিসেম্বর প্রথম চার্জশিট পেশ করেছিল এনআইএ। সেখানে পাক হ্যান্ডেলার সাজিদ জাট, অপারেশন মহাদেবে নিহত তিন সন্ত্রাসী এবং গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের নাম উল্লেখ করে। একইসঙ্গে লস্কর ও তার শাখা টিআরএফ-এর ভূমিকা, হামলার পরিকল্পনা, বাস্তবায়ন ও পরিচালনার বিস্তারিত তুলে ধরা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement