shono
Advertisement
Pakistan

'সন্ত্রাসের আঁতুড়ঘরে' অবাধে ঘুরছে ভারত বিরোধী জঙ্গিরা! মার্কিন রিপোর্টে ফাঁস পাকিস্তানের কুকীর্তি

ভারতে সন্ত্রাসী হামলা চালাতে দুধ-কলা দিয়ে জঙ্গি পুষছে পাকিস্তান। আইএসআইয়ের মদতে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে সন্ত্রাসী সংগঠনগুলি।
Published By: Amit Kumar DasPosted: 05:56 PM Mar 28, 2026Updated: 06:15 PM Mar 28, 2026

ভারতে সন্ত্রাসী হামলা চালাতে দুধ-কলা দিয়ে জঙ্গি পুষছে পাকিস্তান (Pakistan)। আইএসআইয়ের মদতে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে সন্ত্রাসী সংগঠনগুলি। সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তান নিয়ে এমনই বিস্ফোরক রিপোর্ট সামনে আনল মার্কিন সংস্থা 'কংগ্রেস রিসার্চ সার্ভিস' (CRS)। যেখানে বলা হয়েছে ভারত তথা জম্মু ও কাশ্মীরকে নিশানায় নিতে একাধিক জঙ্গি সংগঠন পাকিস্তানের মাটিতে বিনা বাধায় ফুলেফেঁপে উঠছে।

Advertisement

গত ২৫ মার্চ সিআরএস-এর তরফে 'ইন ফোকাস' নামে এক রিপোর্ট পেশ করেছে। যেখানে ১৫টি জঙ্গি সংগঠন ও তাদের বাড়বাড়ন্ত নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। যে জঙ্গি সংগঠনগুলির নাম তুলে ধরা হয়েছে তার মধ্যে একাধিক সংগঠন আন্তর্জাতিকভাবে (FTO) নিষিদ্ধ। এই রিপোর্ট সামনে আসার পর ভারতের পাশাপাশি সিঁদুরে মেঘ জম্মু ও কাশ্মীরের আকাশে। তালিকায় থাকা ভারতের জন্য বিপজ্জনক সংগঠনগুলি হল, লস্কর-ই-তইবা (LeT), জইশ-ই-মহম্মদ (JeM), হরকত-উল জিহাদ ইসলামি (HUJI), হরকত উল-মুজাহিদিন (HuM) ও হিজবুল মুজাহিদিন (HM)। দাবি করা হয়েছে, এই সংগঠনগুলি আল-কায়দা ও ভারত ভূখণ্ডে এদের সহযোগী সংগঠনগুলির সঙ্গে মিলে নতুন করে প্রস্তুতি শুরু করে দিয়েছে।

গত ২৫ মার্চ সিআরএস-এর তরফে 'ইন ফোকাস' নামে এক রিপোর্ট পেশ করেছে। যেখানে ১৫টি জঙ্গি সংগঠন ও তাদের বাড়বাড়ন্ত নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

পাকিস্তানকে কার্যত তুলোধোনা করে ওই রিপোর্টে বলা হয়েছে, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও পাকিস্তান এই সন্ত্রাসী সংগঠনগুলিকে নির্মূল করতে ব্যর্থ হয়েছে। ২০১৪ সালে পাকিস্তানের জাতীয় পরিকল্পনার অংশ ছিল এই জঙ্গিগোষ্ঠীগুলিকে শেষ করা। তবে এত বছর পরও তারা বহাল তবিয়তে পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে। ২০২৩ সালে পাকিস্তান এদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ করলেও তা লোক দেখানো ছিল তা স্পষ্ট। এমনকী এখানকার মাদ্রাসাগুলিতে সহিংস চরমপন্থার পাঠ দেওয়া হয় বলেও দাবি করেছে ওই রিপোর্ট।

উল্লেখ্য, পাক সরকার ও আইএসআই-এর মদতে ফুলেফেঁপে ওঠা এই জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে গত বছর বিরাট অভিযান চালিয়েছিল ভারত। অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে লস্কর, জইশ-সহ একাধিক জঙ্গি সংগঠনের আঁতুড়ঘর। তবে অভিযোগ, সেই সব সংগঠনগুলি নতুন করে ফের সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে। এবার সেই রিপোর্টেই সিলমোহর দিল মার্কিন সংস্থা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement