shono
Advertisement
Imran Khan

'সিঁদুরে ধস্ত হয়েও জয়ের মিথ্যে গল্প বানিয়েছে পাক সেনা', ইমরানের বোনের মন্তব্যে বিতর্ক

অপারেশন সিঁদুরে পাকিস্তানের অন্তত ১১টি বায়ু সেনাঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারত। তাতেই মেরুদণ্ড ভেঙে যায় ইসলামাবাদের।
Published By: Biswadip DeyPosted: 08:56 PM Jul 20, 2026Updated: 08:56 PM Jul 20, 2026

যুদ্ধক্ষেত্রে নিজেদের ব্যর্থতা ঢাকতে পাক সেনা অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে 'বানানো গল্প' শুনিয়েছে নিজের জয় দেখাতে! এমনই দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন নরিন নিয়াজি। তাঁর দাবি ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে সেদেশে।

Advertisement

নিয়াজি দাবি করেছেন, চার দিনব্যাপী এই সংঘাত ঠিক তেমন ছিল না, যেমনটা পাক সেনাপ্রধান জনগণের সামনে তুলে ধরেছিলেন। বরং অপারেশন সিঁদুর অত্যন্ত সফল এক সামরিক অভিযান। পাক সেনা এভাবে তাদের পরাজয় গোপন করার চেষ্টা করছিল। এই মন্তব্যে তোলপাড় পাক প্রশাসন। কয়েক ঘণ্টার মধ্যে, পাকিস্তানের জাতীয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি এনসিসিআইএ সোশাল মিডিয়ায় সামরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে লক্ষ্য করে 'মিথ্যা ও আপত্তিকর' তথ্য প্রচারের অভিযোগে নিয়াজিকে তলব করেছে। যে নোটিশ পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে, 'আপনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বদনাম করতে মিথ্যা, আপত্তিকর তথ্য প্রচার করেছেন সোশাল মিডিয়ায়।'

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোররাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত ১১টি বায়ু সেনাঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি।

এদিকে ২০২৩ সাল থেকে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ১৯০ মিলিয়ন ইউরোর দুর্নীতি মাময়ায় ১৪ বছরের কারাদণ্ড হয়েছে তাঁর। এই একই দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ড হয়েছে ইমরানের স্ত্রী বুশরা বিবির। পাশাপাশি ২০২৩ সালে গোটা পাকিস্তান জুড়ে ব্যাপক বিদ্রোহের কারণে ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বিচার চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement