shono
Advertisement
Tehran

ট্রাম্পের ‘১০০০ ক্ষেপণাস্ত্র’ হুমকির পরই তেহরানে পরপর বিস্ফোরণ! লেবাননে ফের হামলা ইজরায়েলের

এদিকে আমেরিকার মধ্যস্থতায় স্বাক্ষর হওয়া সংঘর্ষবিরতির চুক্তি উড়িয়ে লেবাননে নতুন করে হামলা শুরু করেছে ইজরায়েল। সংবাদমাধ্যম 'আল জাজিরা'র একটি প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় বহু বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ইহুদি সেনা।
Published By: Subhodeep MullickPosted: 04:48 PM Jul 11, 2026Updated: 04:48 PM Jul 11, 2026

আমাকে হত্যার চেষ্টা করা হলেই ইরানে ভয়ংকর গোলাবর্ষণ শুরু করে দেবে আমেরিকা। ইরানের দিকে ১০০০ ক্ষেপণাস্ত্র তাক করা রয়েছে - ঠিক ভাষাতেই খামেনেইয়ের দেশকে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েকঘণ্টার মধ্যেই পরপর বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান। অন্যদিকে, সংঘর্ষবিরতির চুক্তির পরোয়া না করে লেবাননে অব্যাহত ইজরায়েলের হামলা।

Advertisement

বুধবার সমাজমাধ্যম ট্রুথ সোশালে বিশেষ বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশের সংঘর্ষের প্রসঙ্গ তুলে ধরে তিনি দাবি করেন, ইরান আমেরিকার কাছে যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছে। শুধু তাই নয়, তেহরানের প্রস্তাবে ওয়াশিংটন সম্মত হয়েছে বলেও দাবি করেছেন তিনি। পাশাপাশি, ইরানকে সতর্ক করে তিনি বলেন, "যদি আমাকে হত্যা চেষ্টা হয়, তাহলে ইরানে ভয়ংকর গোলাবর্ষণ শুরু হবে।" এরপরই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান-সহ সংলগ্ন এলাকা। মার্কিন সেনা কি ফের তাহলে হামলা চালাল ইরানে? তা এখনও স্পষ্ট নয়। এই বিস্ফোরণ নিয়ে ইরানি কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এদিকে আমেরিকার মধ্যস্থতায় স্বাক্ষর হওয়া সংঘর্ষবিরতির চুক্তি উড়িয়ে লেবাননে নতুন করে হামলা শুরু করেছে ইজরায়েল। সংবাদমাধ্যম 'আল জাজিরা'র একটি প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় বহু বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ইহুদি সেনা। কাফার তেবনিৎ এলাকাতেও ড্রোন হামলা চালিয়েছে তারা। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্য়মের তথ্য অনুযায়ী, লেবাননের আল-সামদানিয়াহ গ্রামে ইজরায়েলি সেনাবাহিনীর তিনটি গাড়ি প্রবেশ করে। সূত্রের খবর, সেখানে তারা অস্থায়ী একটি ক্যাম্পও স্থাপন করে। পাশাপাশি, গ্রামবাসীদের উপর নৃশংস অত্যাচার চালানোরও অভিযোগ উঠেছে ইহুদি সেনার বিরুদ্ধে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement