shono
Advertisement

Breaking News

Peru

পেরুতে ভয়ংকর দুর্ঘটনা, ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, মৃত অন্তত ১৩

পেরুর নাজকা প্রদেশের প্রশাসনের বিবৃতি অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্থ বিমানটি ছিল একটি টুরিস্ট বিমান। স্থানীয় সময় শনিবার এটি পিসকো বিমানবন্দর থেকে টেকঅফ করে। গন্তব্য ছিল 'নাজকা লাইনস'। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
Published By: Subhodeep MullickPosted: 09:13 AM Aug 02, 2026Updated: 09:49 AM Aug 02, 2026

দক্ষিণ আমেরিকার পেরুতে ভয়ংকর দুর্ঘটনা। ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই পাটলট-সহ অন্তত ১৩ জনের। নিহতরা পর্যটক ছিলেন। জানা যাচ্ছে, বিমানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বের অন্যতম বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন 'নাজকা লাইনস'-এর উদ্দেশে রওনা দিয়েছিল। এরপরই উড়ানটি দুর্ঘটনার কবলে পড়ে।

Advertisement

পেরুর নাজকা প্রদেশের প্রশাসনের বিবৃতি অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্থ বিমানটি ছিল একটি টুরিস্ট বিমান। স্থানীয় সময় শনিবার এটি পিসকো বিমানবন্দর থেকে টেকঅফ করে। গন্তব্য ছিল 'নাজকা লাইনস'। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জানা যায়, পুয়েবলো ভিয়েখো এলাকায় বিমানটি ভেঙে পড়ে। সেখানেই বিমানটির ধ্বংসস্তূপ উদ্ধার হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। কিন্তু দুর্ঘটনায় দুই পাইলট-সহ সকল যাত্রীর মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। জানা গিয়েছে, বিমানটি ছিল পেরুর বেসরকারি সংস্থা এরোডায়নার।

কিন্তু কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সে দেশের সংশ্লিষ্ট সংস্থা। যান্ত্রিক ত্রুটি না কি আবহাওয়ার কারণে উড়ানটি দুর্ঘটনার কবলে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, দুর্ঘটনার একদিন আগে শুক্রবার নাজকা অঞ্চলের আবহাওয়া খারাপ ছিল। প্রায় ৪০ কিলোমিটারেরও বেশি গতিতে দমকা হাওয়া বইছিল। কুয়াশা ও ঝড়ের কারণে কমে গিয়েছিল দৃশ্যমানতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement