ভাগ্যের সহায়তা আজ আপনার সঙ্গে থাকবে। দূর সম্পর্কের আত্মীয়র থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ আছে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা সফল হতে পারে। কর্মক্ষেত্রে সৃজনশীল ভাবনার প্রশংসা পাবেন। তবে আজ আলস্যের কারণে হাতছাড়া হতে পারে ভালো কোনও সুযোগ। প্রেমের প্রস্তাবে আজ সাড়া না দেওয়াই ভালো। বাড়ির বড়দের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করলে সাফল্য পাবেন।
Advertisement
- অলসতা ত্যাগ করে কাজে মনোযোগ দিন।
- হলুদ রঙের ছোঁয়া আছে এমন পোশাক পরুন।
- বিকেলের দিকে কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন।
