আজ বৃহস্পতির কৃপায় ভাগ্যের সঙ্গ পাবেন। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের কোনও আশা পূরণ হতে পারে। তবে কর্মস্থলে সহকর্মীদের ঈর্ষার শিকার হতে পারেন। আর্থিক দিক শুভ হলেও হিসাব করে খরচ করুন। পেটের রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে। স্ত্রীর পরামর্শে বড় কোনও সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। শিক্ষার্থীদের মনোযোগ বাড়ানো দরকার। দিনটি মোটামুটি কাটবে।
Advertisement
- প্রদীপ জ্বালিয়ে ইষ্টদেবতাকে স্মরণ করুন।
- হলুদ রঙের পোশাক পরুন।
- নিজের শারীরিক অসুস্থতা অবহেলা করবেন না।
