shono
Advertisement
ajker kanya Rashifal

১ সেপ্টেম্বর ২০২৬: কন্যা রাশির আজকের দিন

গ্রহ-নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন বার্তা নিয়ে আসে। আজ কার ভাগ্যে সাফল্যের যোগ, আর কে-ই বা সতর্ক থাকবেন, জেনে নিন আজকের রাশিফলে।
Published By: Buddhadeb HalderPosted: 07:05 AM Sep 01, 2026Updated: 08:06 PM Aug 31, 2026

আজ কর্মক্ষেত্রে ছোটখাটো ভুল বড় সমস্যা তৈরি করতে পারে। কাজের গতি কিছুটা শ্লথ থাকবে। ব্যবসায় বিরোধীদের থেকে সাবধানে থাকুন। আর্থিক যোগ খুব একটা আশাব্যঞ্জক নয়। খরচের উপর লাগাম দিন। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে। নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন। পিঠের যন্ত্রণা বা স্নায়ুর সমস্যায় ভুগতে পারেন। সন্তানদের পড়াশোনা নিয়ে উদ্বেগ বাড়তে পারে। কোনও সিদ্ধান্ত একা না নিয়ে পরিবারের সিনিয়রদের সঙ্গে আলোচনা করুন।

Advertisement

  • শুভ রং: হালকা হলুদ
  • শুভ সংখ্যা: ৩
  • প্রতিকার: গণেশ পুজো করুন।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement