আজ ষষ্ঠভাবে পাপগ্রহের প্রভাবে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে। কর্মক্ষেত্রে প্রতিপক্ষ সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করবে, তাই কাজের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকুন। জমি বা বাড়ি কেনাবেচার সিদ্ধান্ত আজকের জন্য স্থগিত রাখাই ভালো। আর্থিক টানাফোড়েন কিছুটা কমতে পারে। দাম্পত্য সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া ভালো থাকবে। গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।
Advertisement
- শুভ রং: সবুজ
- শুভ সংখ্যা: ৭
- প্রতিকার: গণেশকে দূর্বা ও মোদক অর্পণ করুন।
