কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিনটি সাফল্যের বার্তা নিয়ে আসবে। ব্যবসায়ীদের জন্য লাভের নতুন সুযোগ তৈরি হবে। কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের উন্নতির যোগ আছে। পরিবারে মা-বাবার শরীর নিয়ে কিছুটা চিন্তায় থাকবেন। প্রেমের ক্ষেত্রে দিনটি রোমাঞ্চকর কাটবে। শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা ভাবলে আজ সঠিক সময়। দিনের শেষভাগে কোনও উৎসব বা অনুষ্ঠানে যোগ দেওয়ার নিমন্ত্রণ পেতে পারেন। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।
Advertisement
- পড়ে থাকা কোনও আইনি মামলার রায় আপনার পক্ষে আসার সম্ভাবনা।
- আজ বাড়িতে নতুন কোনও গাছ রোপণ করা অত্যন্ত শুভ।
- কোনও পুরনো শত্রু আজ আপনার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে।
