আজ আপনার আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে। মন্দিরে সময় কাটাতে ভালো লাগবে। পারিবারিক কোনও বিবাদের অবসান হবে। কর্মক্ষেত্রে নিজের জায়গা মজবুত করতে পারবেন। সঞ্চয় বৃদ্ধির নতুন পথ খুঁজে পাবেন। দীর্ঘদিনের কোনও স্বপ্ন পূরণ হতে পারে। প্রিয়জনের সঙ্গে দূরত্ব কমবে। তবে স্নায়বিক দুর্বলতা ভোগাতে পারে। নিজের ওপর বিশ্বাস হারাবেন না।
Advertisement
- সকালে তুলসী তলায় জল দিন।
- হলুদ রঙের রুমাল ব্যবহার করুন।
- মাছকে খাবার দিতে পারেন।
