shono
Advertisement
Ajker Pisces Rashifal

০৯ এপ্রিল ২০২৬: মীন রাশির আজকের দিন

গ্রহ-নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন বার্তা নিয়ে আসে। আজ কার ভাগ্যে সাফল্যের যোগ আছে, আর কে-ই বা সতর্ক থাকবেন, দেখে নিন আজকের রাশিফলে।
Published By: Buddhadeb HalderPosted: 07:11 AM Apr 09, 2026Updated: 12:38 PM Apr 09, 2026

মীন

Advertisement

আজ আবেগের বশবর্তী হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে কাজের চাপ মানসিক অবসাদ বাড়াতে পারে। লগ্নির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি। দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয়ে বিবাদ বাড়তে পারে। ধৈর্য ধরলে সমস্যার সমাধান হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক। শিল্প ও সঙ্গীত জগতের মানুষদের জন্য নতুন সুযোগ আসতে পারে। বন্ধুদের সঙ্গে মনোমালিন্য মিটে যাওয়ার সম্ভাবনা। রক্তচাপের সমস্যায় আজ সাবধানে থাকুন। বিকেলের পর কোনও শুভ খবর মন ভালো করে দেবে। হালকা হলুদ বা সোনালি রং আজ আপনার শুভ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement