কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ব্যালান্স করে চলুন। পরিকল্পনা করে এগোন। তাতেই মিলবে সাফল্য। বকেয়া অর্থ আজ ফেরত পেতে পারেন। আর কাউকে নতুন করে ধার দেবেন না। কিংবা নিজেও ঋণ করবেন না। অফিসে কোনও কাজ ফেলে রাখা যাবে না। শারীরিক সমস্যার জন্য হঠাৎ করে টাকা ব্যয় হতে পারে। সাবধানে চলাফেরা করুন। প্রেমের সম্পর্কে কিংবা দম্পতিরা কথাবার্তার থেকে সচেতন হোন। অযথা ঝগড়াঝাটিতে জড়াবেন না।
Advertisement
- আজ লাল রঙের পোশাক পরে বাড়ি থেকে বেরন।
- কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করুন।
- আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে সাবধান হোন।
