shono
Advertisement
Ajker rashifal

১৯ মার্চ রাশিফল: কাছের কেউ বৃষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, অহংকার করলেই বারোটা বাজবে মীনের

আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনও সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল।
Published By: Buddhadeb HalderPosted: 12:39 AM Mar 19, 2026Updated: 12:39 AM Mar 19, 2026

আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনও সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।

Advertisement

মেষ রাশি: পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। মানসিক শান্তি বজায় থাকবে। আর্থিক দিক থেকে সাবধানে থাকুন। স্বাস্থ্যের দিকে নজর দিন।

বৃষ রাশি: কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি মিলবে। প্রেমের সম্পর্কে মধুরতা বাড়বে। মানসিক চাপ কমাতে ধ্যান বা যোগ ব্যায়াম করতে পারেন। কাছের কেউ বিশ্বাসঘাতকতা করবে। 

মিথুন রাশি: পেশাগত জীবনে উন্নতির সুযোগ রয়েছে, বিশেষ করে যারা গণমাধ্যমের সঙ্গে জড়িত। পারিবারিক জীবনে কিছুটা চাপ অনুভব হতে পারে। 

কর্কট রাশি: আবেগপ্রবণ হয়ে কোনও বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন, বিশেষ করে লিভারের সমস্যা দেখা দিতে পারে।

সিংহ রাশি: আর্থিক ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে ভাবনাচিন্তা করুন। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল।

কন্যা রাশি: পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি এড়াতে শান্ত থাকুন। স্বাস্থ্য ভালো রাখতে পর্যাপ্ত বিশ্রাম নিন। 

তুলা রাশি: সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে। কাজের দায়িত্ব বাড়বে। আর্থিক দিক থেকে দিনটি শুভ। প্রেমের সম্পর্কে নতুন মোড় আসতে পারে।

বৃশ্চিক রাশি: নতুন দায়িত্ব পেতে পারেন। আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। পারিবারিক জীবনে কিছুটা মনোমালিন্য হতে পারে, তবে তা সাময়িক। 

ধনু রাশি: আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন।

মকর রাশি: পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, সতর্ক থাকুন।

কুম্ভ রাশি: আর্থিক দিক থেকে স্থিতিশীলতা থাকবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

মীন রাশি: কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। সঞ্চয়ের চেষ্টা করুন। স্ত্রীর সঙ্গে মতানৈক্য ঘটতে পারে। অহংকার ত্যাগ করুন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement